Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বালিগঞ্জে ED-র বড় অভিযান! ‘সান এন্টারপ্রাইজেস’ থেকে কোটি টাকার বেশি নগদ উদ্ধার

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে ফের তল্লাশি অভিযান শুরু ইডির (Enforcement Directorate)। রাজ্যের একাধিক জায়গায় একসঙ্গে হানা দিয়ে বড়সড় আর্থিক লেনদেনের সূত্র খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দক্ষিণ কলকাতার একটি অফিস থেকে কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হওয়ার পর এই অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীদের দাবি, পুরনো আর্থিক জালিয়াতি ও অপরাধের অভিযোগের সূত্র ধরেই এই তল্লাশি চালানো হচ্ছে।

    ১ কোটির বেশি নগদ উদ্ধার করল ইডি (Enforcement Directorate)

    দক্ষিণ কলকাতার বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে অবস্থিত ‘সান এন্টারপ্রাইজেস’-এর অফিসে হানা দিয়ে ইডি (Enforcement Directorate) ১ কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনার জেরে সামনে এসেছে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দারের নাম, যিনি ‘সোনা পাপ্পু’ নামে পরিচিত। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। কসবা ও বালিগঞ্জ এলাকায় তাঁর প্রভাব রয়েছে বলে জানা যায়। বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে আগেই একাধিক এফআইআর দায়ের হয়েছে।

    গত ফেব্রুয়ারি মাসে গোলপার্কে গ্যাংওয়ারের ঘটনাতেও সোনা পাপ্পুর নাম জড়ায়। সেই ঘটনায় তিনি অন্যতম অভিযুক্ত হলেও এখনও পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েননি।

    তদন্তকারী সংস্থার দাবি, কয়েক কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলার সূত্র ধরেই ‘সান এন্টারপ্রাইজেস’-এর সঙ্গে সোনা পাপ্পুর আর্থিক লেনদেনের যোগ সামনে আসে। সেই কারণেই ওই অফিসে তল্লাশি চালানো হয়।

    এদিকে, এই ঘটনার মধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতা ও রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে ইডি (Enforcement Directorate)। জমি অধিগ্রহণ সংক্রান্ত জালিয়াতি এবং বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগে তদন্তের অংশ হিসেবেই তাঁকে তলব করা হয়।

    Enforcement Directorate Raid in Kolkata Before Elections

    আরও পড়ুনঃ ভোটের আগে বড়সড় পরিবর্তন! মকপোল থেকে ভোটের সময়, নতুন নিয়ম জারি নির্বাচন কমিশনের

    গুরুত্বপূর্ণ বিষয় হল, রাজ্যের বিভিন্ন জেলায় টানা তল্লাশির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই এই জিজ্ঞাসাবাদ হওয়ায় পুরো ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে (Enforcement Directorate)।

    Click here to Read More
    Previous Article
    গ্যাস বুকিংয়ে নতুন বিপদ! এক ভুলেই খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট
    Next Article
    যাত্রীদের জন্য বড় সুখবর! ২০ জোড়া নতুন প্রিমিয়াম ট্রেন পরিষেবা চালু হচ্ছে, কারা পাবেন সুবিধা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment