Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গরমের মাঝেই আজ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, ভিজবে কলকাতাও! আবহাওয়ার খবর

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরেই তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও আবহাওয়ার অবস্থা ভালো নয়। হাওয়া অফিস বলছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একইরকম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এর মধ্যেও বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়? জেনে নিন।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও গরমের দাপট কমবে না আপাতত। উল্টে বাড়বে অস্বস্তি। আর্দ্রতার ভোগান্তি বাড়বে দক্ষিণবঙ্গবাসীর। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে।

    বীরভূম, পূর্ব বর্ধমান ও নদিয়া পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরও ভিজতে পারে বিক্ষিপ্তভাবে। সামান্য বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও। এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা মাত্র।

    গরম ও অস্বস্তি সবথেকে বেশি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আন্দামান-নিকোবরে বর্ষা সময়ের অনেক আগেই ঢুকে পড়েছে।

    ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অনেক অংশ, আন্দামান সাগরের অধিকাংশ জায়গা ও আন্দামান-নিকোবরের ওপর দিয়ে এগিয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যে মৌসুমী বায়ু আরও কয়েকটি অংশে প্রভাব বিস্তার করবে। তবে বাংলায় বর্ষা কবে আসবে তা এখনও স্পষ্ট নয়।

    South Bengal Weather temperatures drop due to chaitra rains

    আরও পড়ুন: খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নাম ট্রান্সফার হয়েছে তো? বাড়িতে বসে চেক করুন স্ট্যাটাস

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

    Click here to Read More
    Previous Article
    সাতসকালে কলকাতায় ED-র অ্যাকশন, সোনা পাপ্পু মামলায় তল্লাশি তুঙ্গে
    Next Article
    ৪৫ দিনের ডেডলাইন! সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি অংশ ভাঙার নির্দেশ জারি

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment