Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গরম বাড়লেও আর ছুটি নয়, ‘নয়া সলিউশন’ আনল রাজ্য সরকার, জারি নির্দেশিকা

    21 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই গ্রামের ছুটি শেষ হয়েছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল কলেজগুলিতে। তবে মাঝে কিছুদিন স্বস্তি মিললেও ফের একবার রুদ্ররূপ নিয়ে হাজির হয়েছে গ্রীষ্মকাল। আর এর জেরেই ফের স্কুল কলেজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে কি বাড়ছে গরমের ছুটি? চলুন জেনে নেওয়া যাক কি বলছে বিকাশ ভবনের জারি করা নির্দেশিকা।

    সরকার স্কুল কলেজ কর্তৃপক্ষের জন্য নয়া নির্দেশ

    প্রতিবছরের মত এবছরেও গরমের শুরুতেই ছুটির ঘোষণা হয়। যদিও বিগত ১৩ই মে মুখ্যমন্ত্রী শিক্ষা সচিবের সাথে বৈঠকের পর গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয় ৩১শে মে পর্যন্ত। এরপর ১লা মে অর্থাৎ গতকালই ফের চালু হয় প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমস্ত স্কুল। তবে মে মাসের শেষের কদিন বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকখানি কমলেও ফের একবার ঊর্ধ্বমুখী পারদ।

    আরও পড়ুনঃ প্রতিমাসে বিধবা ভাতা ডাক্তারের অ্যাকাউন্টে! ‘চুরি’ ফাঁস হতেই শ্রীঘরে ‘লক্ষী’ ছেলে

    তীব্র গরমের জেরে জুন মাসের শুরু থেকেই রাজ্যের একাধিক জায়গায় তাপপ্রবাহ চলছে। এমতাবস্থায় ছাত্রছাত্রীদের কথা ভেবে স্কুলগুলিকে কিছুদিনের জন্য মর্নিং শিফটে ক্লাসের ছাড় দিল বিকাশ ভবন। নির্দেশিকায় জানানো হচ্ছে পাহাড়ি এলাকা ছাড়া রাজ্যের সমস্ত স্কুলই সুবিধামত সকলে ক্লাস করতে পারে। কারণ শুধুমাত্র পড়াশোনা নয় তার পাশাপাশি পড়ুয়াদের স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হবে। ইতিমধ্যেই এই মর্মে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের স্কুল পরিদর্শকদের।

    প্রসঙ্গত, স্কুল পড়ুয়াদের জন্য কিছুদিন আগেই আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২০২০ সালের কেন্দ্র চালু করা ‘স্কুল ব্যাগ পলিসি’ এবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে লাগু করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মে বলে হয়েছে কোনো ছাত্র বা ছাত্রীর ব্যাগের ওজন তার দৈহিক ওজনের ১০% এর বেশি হলে চলবে না।

    প্রয়োজনে মেশিনের মাধ্যমে নিয়মিত ব্যাগের ওজন চেক করতে হবে। এমনকি প্রি-প্রাইমারি পড়ুয়াদের ক্ষেত্রে কোনো ব্যাগই প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। এর পাশাপাশি স্কুলে পানীয় জল, ভালো মানের মিড-ডে মিল প্রদান করতে হবে বলেও জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! ‘পর্দাফাঁস’ করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ দুই গায়িকা
    Next Article
    জাতীয় সড়কে বন্ধ হবে VIP কালচার! টোল ট্যাক্সের নিয়মে বড় পরিবর্তনের প্রস্তুতি সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment