Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্রেফতারির ভয়ে আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন! দ্রুত শুনানির আর্জি শুনে কী বলল আদালত?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ জমি দুর্নীতিতে নাম জড়িয়েছে কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh)। জোর করে জমি দখলের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে এফআইআর হতেই গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তিনি। দ্রুত শুনানির আবেদনও জানান। তবে তাতে কোনও লাভ হল না।

    হাইকোর্টে ধাক্কা খেলেন অতীন ঘোষ | (Atin Ghosh)

    মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আগাম জামিন মামলার দ্রুত শুনানির আর্জি জানান অতীন। আদালতে জানানো হয়, মামলাকারী অতীনের ঘনিষ্ঠ একজন ক্যান্সার আক্রান্ত। তা সত্ত্বেও তাঁর আবেদনে বিশেষ গুরুত্ব দেয়নি আদালত।

    আরও পড়ুনঃ e-KYC না করা থাকলে বন্ধ হতে পারে বিনামূল্যে রেশন! কীভাবে করতে হয়, কী কী নথি দরকার জানুন

    বিচারপতি বলেন, “এই রকম মামলার জন্য সাধারণ মানুষের মামলা শুনতে পারছি না। ফলে তাঁদের অসুবিধা বাড়ছে”। আগামী বৃহস্পতিবার উচ্চ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

    রাজ্যে পালাবদলের পর কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়রের বিরুদ্ধে জোর করে জমি হাতানোর অভিযোগ ওঠে। নাম জড়ায় তাঁর মেয়ে ও জামাইয়েরও। পেশায় ব্যবসায়ী অভিযোগকারী ব্যক্তি দাবি করেন, বলপূর্বক কম টাকায় তাঁর থেকে জমি-বাড়ি হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রায় ৫০ লক্ষের প্রতারণা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    Former Kolkata deputy mayor Atin Ghosh moves to Calcutta High Court to avoid arrest

    এই নিয়ে অতীন ও তাঁর মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র ও তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষকে তলবও করেছিল পুলিশ। এরপরেই গ্রেফতারির আশঙ্কা করে আগাম জামিন চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন অতীন। দ্রুত শুনানির আবেদনও জানানো হয়। তবে তাতে কোনও গুরুত্ব দিল না উচ্চ আদালত।

    রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। অতীনের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ ওঠে। যদিও তাঁর দাবি, প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবনে কেউ তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    আইনজীবী সঙ্গীতাকে তোপ সুচিত্রার!
    Next Article
    মিছিলে পুলিশের ‘না’,আদালতের দ্বারস্থ মমতা শিবির,আজই শুনানির সম্ভাবনা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment