Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্রেফতার ‘পুষ্পা’! নেপাল সীমান্ত থেকে ফলতার জাহাঙ্গিরকে ধরল এসটিএফ

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ ফলতা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নিখোঁজ ছিলেন তৃণমূল নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan)। অবশেষে তাঁকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে অভিযান চালায় এসটিএফ। এরপর তাঁকে আটক করা হয়। বর্তমানে জাহাঙ্গিরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

    জাহাঙ্গির খান (Jahangir Khan) গ্রেফতার, কী জানা যাচ্ছে?

    গত ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল। তবে ভোটের মাত্র দু’দিন আগে আচমকাই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান (Jahangir Khan)। সে সময় তিনি দাবি করেছিলেন, ফলতার উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ভোটের ইভিএমে তাঁর নাম ও দলীয় প্রতীক ছিল।

    ২৪ মে ভোটের ফল প্রকাশ হলে দেখা যায়, ফলতা কেন্দ্রে বিজেপি এক লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছে। দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। অন্যদিকে জাহাঙ্গির খান (Jahangir Khan) মাত্র ৭,৭৮৩ ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন। ফল প্রকাশের পর থেকেই তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বাড়ি কিংবা দলীয় কার্যালয়, কোথাও তাঁর খোঁজ মেলেনি।

    জাহাঙ্গির খানের (Jahangir Khan) বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল। ২০১৯ সালের একটি মামলায় তিনি আদালতের সুরক্ষা পেয়েছিলেন। এছাড়া পুনর্নির্বাচনের আগেও হাই কোর্ট থেকে কিছু আইনি রক্ষাকবচ মিলেছিল। কিন্তু গত ২৬ মে কলকাতা হাই কোর্ট সেই সমস্ত সুরক্ষা তুলে নেয়। এরপর তাঁকে গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশের আর কোনও আইনি বাধা ছিল না।

    উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ফলতা কেন্দ্রে ভোটগ্রহণের সময় একাধিক বুথে অনিয়মের অভিযোগ উঠেছিল। ইভিএমে কালি, আতর ও টেপ লাগানোর অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে। সেই ঘটনার পর পুনর্নির্বাচনের দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। পরে কমিশনও পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়।

    নির্বাচনের আগে জাহাঙ্গির খানকে (Jahangir Khan) ঘিরে আরও বিতর্ক তৈরি হয়েছিল। তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় ‘সিংহম’ এবং ‘পুষ্পা’ মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়। জাহাঙ্গির বলেছিলেন, তাঁরা কোনও চাপের সামনে মাথা নত করবেন না।

    Jahangir Khan's house is silent, voting is being conducted smoothly in falta

    আরও পড়ুনঃ দিল্লিতে মমতা, আর সেদিনই বড় ধাক্কার আশঙ্কা, ইস্তফার পথে দুই বড় মুখ!

    তবে ভোটের আগে যিনি রাজনৈতিক মহলে অন্যতম আলোচিত মুখ ছিলেন, ভোটের ফল প্রকাশের পর তিনিই হঠাৎ উধাও হয়ে যান। অবশেষে নেপাল সীমান্ত থেকে তাঁর (Jahangir Khan) গ্রেফতারির খবরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

    Click here to Read More
    Previous Article
    হাজিরার সময়সীমা ফুরিয়ে যাওয়ার পরেই অরূপ বিশ্বাসের বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী
    Next Article
    আরও অস্বস্তিতে অভিষেক! এবার ডায়মন্ড হারবার এফসি নিয়ে বিস্ফোরক অভিযোগে তদন্তের নির্দেশ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment