Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও অস্বস্তিতে অভিষেক! এবার ডায়মন্ড হারবার এফসি নিয়ে বিস্ফোরক অভিযোগে তদন্তের নির্দেশ

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের ক্রীড়া পরিকাঠামো, ফুটবলের বর্তমান পরিস্থিতি এবং ডায়মন্ড হারবার এফসি-কে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে এবার গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে। কলকাতায় বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান, ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে গুরুত্বের সাথে দেখা হবে।

    ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) নিয়ে মন্তব্য

    ভারতীয় ফুটবলের মানচিত্রে দ্রুত উত্থান ঘটিয়েছে ডায়মন্ড হারবার এফসি। কয়েক বছরের মধ্যেই ক্লাবটি সাফল্যের সিঁড়ি বেয়ে দেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা আইএসএলে জায়গা করে নিয়েছে। সম্প্রতি ক্লাবটির বিরুদ্ধে আর্থিক স্বচ্ছতা সংক্রান্ত অভিযোগের পাশাপাশি একাধিক বাধ্যতামূলক নিয়ম যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগও সামনে এসেছে। এই প্রসঙ্গে কল্যাণ চৌবে স্পষ্ট করে বলেন, “ক্রীড়ামন্ত্রী এই বিষয়টি তুলে ধরেছেন। অভিযোগগুলি আমাদের কাছেও এসেছে। সংশ্লিষ্ট দফতর পুরো বিষয়টি খতিয়ে দেখবে এবং তার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

    AIFF সভাপতির বক্তব্য অনুযায়ী, কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি রাজ্যের ক্রীড়া উন্নয়ন নিয়েও নিজের মতামত তুলে ধরেন কল্যাণ চৌবে। এই প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘ দিন ধরে পশ্চিমবঙ্গে খেলো ইন্ডিয়ার কোনও অনুষ্ঠান হয়নি। এর ফলে খেলোয়াড়দের অনেক সুযোগ নষ্ট হয়েছে। নতুন স্টেডিয়াম তৈরি হয়নি, নতুন প্রতিযোগিতাও খুব একটা দেখা যায়নি। প্রধানমন্ত্রী যে ভাবে ফিট ইন্ডিয়া এবং খেলো ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার দিকে উৎসাহিত করছেন, তা খুবই ভালো উদ্যোগ।”

    explosive allegations against Abhishek Banerjee's Diamond Harbour FC

    আরও পড়ুন : ১ কোটি পরিবারের কাছে যাবে আয়ুষ্মান ভারতের টাকা, আপনি আছেন লিস্টে? চেক করুন এভাবে

    তিনি আরও জানান, জাতীয় শিক্ষা নীতি ও জাতীয় ক্রীড়া নীতির মাধ্যমে শিক্ষার সঙ্গে খেলাধুলাকে যুক্ত করার যে প্রচেষ্টা চলছে, তা আগামী দিনের ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। তিনি বলেন, “গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের খেলাধুলা অনেকটাই পিছিয়ে ছিল। কিন্তু মানুষ পরিবর্তন চেয়েছিল এবং এখন সেই পরিবর্তন দেখা যাচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে। ভারতের ক্রীড়া কর্তৃপক্ষ এবং রাজ্যের ক্রীড়া দফতর মিলে এই কর্মসূচি আয়োজন করেছে।” ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেদিকে নজর রয়েছে ফুটবল মহলের।

    Click here to Read More
    Previous Article
    গ্রেফতার ‘পুষ্পা’! নেপাল সীমান্ত থেকে ফলতার জাহাঙ্গিরকে ধরল এসটিএফ
    Next Article
    অভিষেক ম্যাচেই দাপট মানব সুথারের! আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে গড়লেন দুর্ধর্ষ রেকর্ড

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment