Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্রান্ট-ইন-এইডদের বকেয়া DA, DR নিয়ে বড় পদক্ষেপ! সরকারের কাছে গেল চিঠি

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: KMC এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। কলকাতা পুরসংস্থা এলাকায় বসবাসকারি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ০১. ০৪. ০৮ থেকে ৩১. ১২. ১৯ পর্যন্ত ৫ম বেতন কমিশনের বকেয়া ডিএ দেওয়া শুরু হয়েছে। তবে গ্রান্ট-ইন-এইডদের বকেয়া নিয়ে কোনো বিজ্ঞপ্তি সামনে আসেনি এ পর্যন্ত। এই নিয়ে এবার আওয়াজ তুলল কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ।

    গ্রান্ট-ইন-এইড-দের ডিএ নিয়ে প্রশ্ন | Dearness Allowance

    এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, “Grant-in-Aid
    কর্মচারিদের বকেয়া DA -এর আদেশনামা প্রকাশ পেল না কেন? অবিলম্বে Grant-in-Aid কর্মচারিদের বকেয়া DA’র আদেশনামা প্রকাশ করতে হবে।”

    আরও একটি পোস্টে অর্থদপ্তরের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিবকে এই বিষয়ে ইমেল করার কথা জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের সহায়তাপ্রাপ্ত সংস্থা/গ্রান্ট-ইন-এইড সংস্থার কর্মী এবং পেনশনারদের বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যকে তিনি লিখেছেন, “গত ৩০.০৩.২৬ পত্র সংখ্যা ১১৭৬-এফ (পি২) অর্থদপ্তরের বিশেষ সচিব (গ্রুপ-পি) দ্বারা বিজ্ঞাপিত গ্রান্ট-ইন-এইড সংস্থাগুলির অধীন সংশ্লিষ্ট দপ্তরগুলো, যথাক্রমে স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা, পুর ও নগরোন্নয়ন, গ্রন্থাগার ও গণশিক্ষা, পরিবহণ, পঞ্চায়েত, সংখ্যালঘু প্রভৃতি দপ্তরের পদস্থ আধিকারিকদের নিয়ে আপনি গত ০১.০৪.২৬ ওইসকল কর্মচারিদের সরকারি কর্মচারিদের ন্যায় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার লক্ষে দ্রুত পদক্ষেপ নেওয়ার সদর্থক বার্তা ওই সাত দপ্তরের মাননীয় সচিবদের কাছে তুলে ধরেছেন।

    আমরাও চাই, অবিলম্বে সঠিক হিসাব কষে কর্মরত ও অবসর প্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পুরসভা, আন্ডারটেকিং সংস্থা সহ সমস্ত গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া ডি.এ./ডি. আর.প্রদানের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। বলাবাহুল্য বহুবার পত্র দিলেও তার প্রাপ্তিস্বীকার টুকু আপনি করেননি। আশাকরি এবার উত্তর পাবো।”

    dearness allowance

    আরও পড়ুন: রেলের বড় আপডেট! শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক নতুন ট্রেন, জানুন বিস্তারিত

    একই সাথে মলয়বাবু অভিযোগ করে বলেছেন, “বারংবার হার্ডকপি, এবং মেল করে Addl. CS finance কে অনুরোধ করলেও তিনি কর্ণপাত করছেন না। আমরা ইন্দু মালহোত্রা কমিটিকেও অবগত করেছি।” এদিকে সম্প্রতি সমাজমাধ্যমে সংগ্রমী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ লেখেন, “গ্রান্ট-ইন-এইডদের নোটিফিকেশনও বের হবে। SJM লড়াই করলে সফলতা আসেই। ভরসা ও ধৈর্য রাখুন। একটা অংশের সমাধান হয়েছে বাকিদেরও হবে।”

    Click here to Read More
    Previous Article
    ভারতীয় বোলিংকে নিয়ে ছিনিমিনি খেললো ইংল্যান্ড! অধিনায়ক শ্রেয়সের লড়াই সত্ত্বেও লজ্জার হার মেন ইন ব্লুজ-এর
    Next Article
    উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন বিজ্ঞপ্তি, বদল একাদশের পরীক্ষার সূচিতে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment