Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতীয় বোলিংকে নিয়ে ছিনিমিনি খেললো ইংল্যান্ড! অধিনায়ক শ্রেয়সের লড়াই সত্ত্বেও লজ্জার হার মেন ইন ব্লুজ-এর

    2 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রতি ম্যাচে লজ্জার নতুন নতুন নজির তৈরি করছে ভারতীয় দল (Indian Cricket Team)। ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে লজ্জার ৯ উইকেটে হারের পর সিরিজ খোয়ানো নিশ্চিত করে ফেলেছেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। নিষ্প্রভ ব্যাটিংয়ের পর বোলিংয়ে শোচনীয় পারফরম্যান্স করে টানা দুই সিরিজ হারের লজ্জা বহন করছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা।

    এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। কিন্তু এদিনও টপ অর্ডারের সমস্যা কাটেনি। একে একে নিজেদের উইকেট ছুঁড়ে ড্রেসিংরুমে ফেরেন বৈভব সূর্যবংশী (১৫), ঈশান কিষাণ (৪), অভিষেক শর্মারা (১৬)। এদিন মিডল অর্ডারেও দলকে নির্ভরতা দিতে ব্যর্থ হন শিবম দুবে (২২), তিলক ভার্মারা (১১)।

    আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার

    একা কুম্ভ হয়ে এদিন লড়লেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ভারতের ক্যাপ্টেন হিসেবে পেলেন নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি। শেষপর্যন্ত ক্রিজে থেকে ৪৯ বল খেলে ৫ টি ছক্কা ও ৪ টি চার সহ ৮০ রান করে তিনি ভারতকে পৌঁছে দেন ১৫৮ রানের সম্মানজনক স্কোরে। কিন্তু তা যে যথেষ্ট ছিল না, সেটা কিছুক্ষণের মধ্যেই প্রমাণিত হয়ে যায়। কৃপণ বোলিং করার পাশাপাশি নিয়মিত উইকেট তুলে ভারতের কাজটা কঠিন করে তুলেছিলেন ফাস্ট বোলার জোফ্রা আর্চার (২/২০)।

    এদিন বোলিং বিভাগে কিছু পরিবর্তন এনেছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর। ফর্মের ধারে কাছে না থাকা প্রসিদ্ধ কৃষ্ণাকে আবারও একটা সুযোগ দেওয়া হয়েছিল। তাকে বা প্রিন্স যাদবকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। এদিন বুদ্ধিদীপ্ত ব্যাটিং করে পার্ট টাইমার বা অলরাউন্ডারদের ওপর আক্রমণ করেন ইংল্যান্ড ওপেনার ফিল সল্ট ও অধিনায়ক হ্যারি ব্রুক।

    আরও পড়ুন: ধোনি বা রোহিতও পারেননি, এমন কাজ করে দেখালেন অধিনায়ক শ্রেয়স! ভরসা ফিরলো ভারতীয় দলের

    মাত্র ১৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ইংল্যান্ড। সল্ট ৫৯ এবং ব্রুক ৩৫ বলে ৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। দীর্ঘ ৭ বছর বাদে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারার লজ্জার স্মৃতি ফেরে ভারতীয় দলে। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই বড় কোনও সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বিসিসিআই।

     

    Click here to Read More
    Previous Article
    রেলের বড় আপডেট! শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক নতুন ট্রেন, জানুন বিস্তারিত
    Next Article
    গ্রান্ট-ইন-এইডদের বকেয়া DA, DR নিয়ে বড় পদক্ষেপ! সরকারের কাছে গেল চিঠি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment