Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন বিজ্ঞপ্তি, বদল একাদশের পরীক্ষার সূচিতে

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: প্রকাশিত হলো পুজোর আগে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ। আর এই দিনক্ষণ জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। দুর্গাপুজোর আগেই শেষ হবে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা। ২০২৬-২৭ সালের শিক্ষাবর্ষের একাদশের প্রথম সেমিস্টারের পরীক্ষার সূচি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে এই বিষয়ের বিজ্ঞপ্তি রাজ্যের স্কুলগুলিতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

    পুজোর আগেই শেষ একাদশের প্রথম সেমেস্টার পরীক্ষা (WBCHSE)

    সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। যা শেষ হবে ৭ অক্টোবর। অর্থাৎ মহালয়ার তিন দিন আগে পরীক্ষা সম্পন্ন হবে বলে জানানো হয়েছে (WBCHSE)। এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার সময় একাদশের প্রথম সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে।

    WBCHSE first-semester exams for class XI to conclude before the puja holidays

    আরও পড়ুন: রেলের বড় আপডেট! শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক নতুন ট্রেন, জানুন বিস্তারিত

    পাশাপাশি তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যেহেতু সকাল বেলা হবে তাই একাদশে প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে দুপুরবেলা, প্রতিদিন দুটো থেকে। এছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত সুচি অনুযায়ী, তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে ২১ সেপ্টেম্বর থেকে যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

    দেড় ঘন্টার এই পরীক্ষায় প্রতিদিন সকাল ১১ টা থেকে বেলা ১২:৩০ পর্যন্ত চলবে। তবে ভিসুয়াল আর্ট, মিউজিক ও অন্যান্য ভোকেশনাল বিষয়ের পরীক্ষাগুলোর সময় থাকবে এক ঘন্টা করে। সে ক্ষেত্রে পরীক্ষা হবে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

    এছাড়াও পরীক্ষার প্রথম দিন,পরীক্ষার প্রথম দিন বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু এবং পঞ্জাবি ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শেষ দিনে হবে বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিষয়ের পরীক্ষা। পরীক্ষার বিস্তারিত সময়সূচি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

    প্রসঙ্গত, চলতি বছর উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের ফল প্রকাশিত হয়েছিল ১৪ মে। ওই পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন। পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী (WBCHSE)।

    Click here to Read More
    Previous Article
    গ্রান্ট-ইন-এইডদের বকেয়া DA, DR নিয়ে বড় পদক্ষেপ! সরকারের কাছে গেল চিঠি
    Next Article
    শিশুর মোবাইল-আসক্তি ধরতে বাড়ি বাড়ি যাবেন আশাকর্মীরা, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment