Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঘুরে যাবে ‘খেলা’? অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের দ্বারস্থ ‘মমতাপন্থী’ কীর্তি-সাগরিকা

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ পরিষদীয় দলের পর তৃণমূলের (TMC) সংসদীয় দলেও চওড়া ফাটল। শোনা যাচ্ছে, রবিবারই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে পৃথক ব্লকের আবেদন জানাতে পারেন দলের বিদ্রোহী সাংসদরা। এই পরিস্থিতিতে ‘মমতাপন্থী’ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষকে দিয়ে স্পিকারকে চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর আবেদন, তৃণমূলের কোনও বিদ্রোহী শিবিরকে যেন স্বীকৃতি না দেওয়া হয়।

    বিদ্রোহীদের আগেই স্পিকারের দ্বারস্থ কীর্তি-সাগরিকা | (TMC)

    রবিবার দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। জানা যাচ্ছে, এরপরেই স্পিকারের বাসভবনে যাওয়ার কথা। একটি আলাদা ব্লক গঠন করে এনডিএ-কে সমর্থন করার আর্জি জানাতে পারেন তাঁরা। এর আগেই অভিষেকের চিঠি নিয়ে ওম বিড়লার বাড়ি পৌঁছে গেলেন কীর্তি-সাগরিকা।

    আরও পড়ুনঃ মমতার শিবির ছেড়ে কেন বিদ্রোহীদের দলে? ‘আসল’ কারণ জানালেন সুদীপ নিজেই

    জানা গিয়েছে, স্পিকারকে একটি তিন পাতার চিঠি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এটি আগেই ওম বিড়লাকে মেল করেছিলেন। এবার তাঁর বাসভবনে গিয়ে দিয়ে আসা হল। এই চিঠিতে বলা হয়েছে, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যে পদক্ষেপ নিতে চলেছেন, তা সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক। সেই কারণে অভিষেকের আর্জি, এই বিদ্রোহী শিবিরকে যেন স্বীকৃতি না দেওয়া হয়।

    এদিন লোকসভার অধ্যক্ষের সঙ্গে সাক্ষাতের পর কীর্তি আজাদ বলেন, “সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায়ে পরিষ্কার বলা আছে, দলে কোনও বিভাজন হতে পারে না। মহারাষ্ট্রে যেটা হয়েছে, সেটা ঠিক হয়নি। এই বিষয়ে একটি আবেদন জমা দিতে আমরা অধ্যক্ষের বাড়ি এসেছিলাম। ওনাকে সেই চিঠি দিয়েছি। আইনি বিধান মেনেই অধ্যক্ষ কাজ করবেন বলে আমাদের বিশ্বাস”।

    Trinamool Congress TMC

    অন্যদিকে জানা যাচ্ছে, কীর্তি-সাগরিকা বেরিয়ে আসার পরেই ওম বিড়লার বাড়িতে হাজির হন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। তাঁদের সঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও রয়েছেন বলে খবর। এরপর কী হয় আপাতত সেটা দেখার জন্যই মুখিয়ে সকলে।

    Click here to Read More
    Previous Article
    "মমতা বন্দ্যোপাধ্যায় সব র ক্ত শুষে নিতেন...": র ক্ত দান করতে আসা তৃণমূলীদের ব্যঙ্গ ইন্দ্রনীল খাঁ'র
    Next Article
    একী কাণ্ড! বাংলাদেশের তারকা ক্রিকেটারকে পেটাল পুলিশ, তারপরে যা হল…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment