Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফুটবলের মহাযুদ্ধের আগে শাকিরার চমক! সামনে আনলেন বিশ্বকাপের অফিশিয়াল গানের টিজার

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষা শেষে ২০২৬-এর ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি নেই। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। যেটি চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। এই আবহেই কলম্বিয়ান গায়িকা শাকিরা (Shakira) ২০২৬-এর ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গান ‘Dai Dai’-র টিজার সামনে এনেছেন। গত বৃহস্পতিবার এই গানের টিজার প্রকাশ্যে আসে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

    ২০২৬-এর ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গানের টিজার সামনে আনলেন শাকিরা (Shakira):

    এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বিশ্ববিখ্যাত গায়িকা শাকিরা ২০১০ সালের দক্ষিণ আফ্রিকায় সম্পন্ন হওয়া ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গানটিও গিয়েছিলেন। ওই গানটি ছিল ‘Waka Waka This Time for Africa’। যেটি সমগ্র বিশ্বজুড়ে ফুটবল অনুরাগীদের মন জয় করেছিল। এমতাবস্থায়, ২০২৬-এর ফুটবল বিশ্বকাপের আগেও শাকিরার নতুন গানের টিজার অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

     

    View this post on Instagram

     

    A post shared by Shakira (@shakira)

    শাকিরা ইনস্টাগ্রামে তাঁর গানের এক মিনিটের একটি টিজার শেয়ার করেছেন। যেখানে তাঁকে বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে গানের সঙ্গে পারফরম্যান্স প্রদর্শন করতে দেখা দিয়েছে। এদিকে, ওই টিজারটি শেয়ার করে শাকিরা লিখেছেন, “মারাকানা স্টেডিয়াম থেকে উপস্থাপন করছি ‘দাই দাই’, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান।”

    আরও পড়ুন: বড় ঘোষণা BCCI-র! প্রথমবার এই দেশের সঙ্গে সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল

    এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্পূর্ণ গানটি ১৪ মে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই গান ফুটবল অনুরাগীদের মধ্যেও আলোড়ন তুলেছে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত এই টিজারটিতে ভিউজের পরিমাণ হল ২৭.৪ মিলিয়ন।

    আরও পড়ুন: HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ঝটকা! হতে চলেছে এমন পরিবর্তন, টান পড়বে পকেটে

    শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬: আগামী ১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ২০২৬-এর ফুটবল বিশ্বকাপ। ফাইনালটি আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারপোর্টের মেটলাইফ স্টেডিয়ামে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্টেডিয়ামটি নিউ ইয়র্ক শহরের ঠিক বাইরে অবস্থিত।

    Click here to Read More
    Previous Article
    চন্দ্রনাথ খুনে বিরাট মোড়, উদ্ধার হল দ্বিতীয় বাইক! কোথায় মিলল?
    Next Article
    বঙ্গে পালাবদলের পরেই কড়া দিল্লি! অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশকে স্পষ্ট বার্তা ভারতের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment