Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চন্দ্রনাথ খুনে বিরাট মোড়, উদ্ধার হল দ্বিতীয় বাইক! কোথায় মিলল?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, সামনে আসছে একের পর এক নতুন তথ্য। ইতিমধ্যেই খুনে ব্যবহৃত বলে সন্দেহভাজন আরও একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। তদন্তে নেমে বিশেষ তদন্তকারী দল একাধিক দিক খতিয়ে দেখছে।

    চন্দ্রনাথ (Chandranath Rath) খুনে নতুন সূত্র

    পুলিশের হাতে একটি বাড়ি উদ্ধার হয়েছে, বাইকটি বারাসতের ১১ নম্বর রেলগেটের ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তদন্তকারীদের ধারণা, চন্দ্রনাথ রথকে খুন করার পর আততায়ীরা ওই বাইকেই সেখানে পৌঁছেছিল। পরে বাইকটি ফেলে পালিয়ে যায় তারা। এই বাইকের সঙ্গে খুনের সরাসরি যোগ রয়েছে কি না, তা এখন খতিয়ে দেখা হচ্ছে।

    সূত্রের খবর, এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র খুঁজতে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট-এর সদস্যরা ভিনরাজ্যে গিয়েছেন। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি । চন্দ্রনাথ খুনের তদন্তে সাত সদস্যের একটি সিট গঠন করেছে রাজ্য পুলিশ। তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন সিআইডির ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক। বারাসত জেলা পুলিশের পাশাপাশি এসটিএফ এবং সিআইডির অফিসারদেরও তদন্তে যুক্ত করা হয়েছে।

    এর আগে মধ্যমগ্রাম এলাকা থেকে উদ্ধার হয়েছিল আরেকটি বাইক, যেটি খুনে ব্যবহৃত হয়েছিল বলে সন্দেহ। সেই বাইকের নম্বরপ্লেট ভুয়ো। এমনকি ইঞ্জিন নম্বরও ঘষে মুছে দেওয়া হয়েছিল। উদ্ধার হওয়া দ্বিতীয় বাইকটির ক্ষেত্রেও একই ধরনের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

    প্রসঙ্গত, বুধবার রাতে মধ্যমগ্রামে নিজের আবাসনের সামনে গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় চন্দ্রনাথ রথের। অভিযোগ, বাইকে আসা দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায়। ঘটনায় গুরুতর জখম হন তাঁর গাড়ির চালকও। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।তদন্তকারীদের ধারণা, পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে। সুপারি কিলার ব্যবহার করা হয়েছিল বলেও সন্দেহ। গত কয়েক মাসে চন্দ্রনাথের সঙ্গে কারও বিবাদ বা সংঘাত হয়েছিল কি না, সেই দিকও খতিয়ে দেখা হচ্ছে।

    A big twist in Chandranath‌ Rath's murder, second bike recovered!

    আরও পড়ুন : রাজ্য সরকারি কর্মীদের লটারি! জল্পনার মাঝেই ২ শতাংশ বাড়ল DA

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার সময় প্রথমে একটি চারচাকার গাড়ি এসে চন্দ্রনাথের গাড়ির পথ আটকে দেয়। তার পর দু’দিক থেকে দু’টি বাইকে এসে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। হামলার পরে বাইকে করেই এলাকা ছেড়ে পালিয়ে যায় আততায়ীরা। ঘটনাস্থলে ফেলে যাওয়া চারচাকার গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে মোবাইল ফোনের কল রেকর্ড ও টাওয়ার লোকেশন বিশ্লেষণ করেও তদন্ত এগোচ্ছে। তদন্তকারীরা আশা করছেন, উদ্ধার হওয়া নতুন সূত্রগুলিই শেষ পর্যন্ত আততায়ীদের নাগাল পেতে সাহায্য করবে।

    Click here to Read More
    Previous Article
    প্রকাশিত হল মাধ্যমিকের ফল,প্রথম ১০ এ কারা? জেনে নিন এক নজরে
    Next Article
    ফুটবলের মহাযুদ্ধের আগে শাকিরার চমক! সামনে আনলেন বিশ্বকাপের অফিশিয়াল গানের টিজার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment