Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফ্রিজ হয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা, কোন জেলায় কত নাম বাদ পড়ল? এক ক্লিকে দেখুন

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : প্রথম দফার ভোটের ঢের আগেই বিচারাধীন তালিকায় থাকা সমস্ত নামের নিস্পত্তি হয়ে গেল। মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নামের নিস্পত্তি হয়েছে। মধ্যরাতেই নির্বাচন কমিশনের (Election Commission) তরফে একটি ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। আর সেটিই ফ্রিজ করা হয়েছে।

    চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের (Election Commission)

    মোট বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। প্রথম প্রকাশিত চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। সব মিলিয়ে মোট ‘ডিলিটেড’ ভোটার দাঁড়াল ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫। সুপ্রিম কোর্টের তরফে নতুন কোনও নির্দেশ যদি না আসে তবে এই চূড়ান্ত তালিকায় থাকা ভোটাররাই ভোট দিতে পারবেন এবার।

    Election commission revealed final voter list

    শীর্ষে কোন জেলা: বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ (Election Commission)। ৪৫৫১৩৭ জনের নাম বাদ পড়েছে এই জেলায়। আর সবথেকে কম ঝাড়গ্রামে। ১২৪০ জনের নাম বাদ পড়েছে ঝাড়গ্রামে। কোচবিহারে ১২০৭২৫, জলপাইগুড়িতে ৩৫৩৫৬, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে ১৭৬৯৭২ ও ৭৬৭৬৮ জনের নাম বাদ পড়েছে।

    আরও পড়ুন : মাত্র ৪১৫ টাকায় ঘুরুন দিঘা, স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করল রেল

    কোন জেলায় কত বাদ: নদিয়ায় বাদ পড়েছে ২০৮৬২৬, উত্তর ২৪ পরগণায় ৩২৫৬৬৬, কলকাতা দক্ষিণে ২৮৪৬৮, কলকাতা উত্তরে ৩৯১৬৪, হাওড়ায় বাদ পড়েছে ১৩২১৫১ নাম। পূর্ব বর্ধমানে বাদ পড়েছে ২০৯৮০৫ নাম। পশ্চিম বর্ধমানে বাদ ৭৪১০০।

    আরও পড়ুন : মাথায় ঝুলছে একাধিক মামলা, লক্ষ লক্ষ টাকার সোনা-রূপোর মালকিন, তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের সম্পত্তি কত?

    যেমনটা জানা যাচ্ছে, ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের নিস্পত্তি হলেও ই সাক্ষর হয়নি এখনও।

    Click here to Read More
    Previous Article
    ‘প্রয়োজনে পদক্ষেপ..,’ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ শুনে বলল সুপ্রিম কোর্ট
    Next Article
    IPL-এর কারণেই ধ্বংস হয়েছে কেরিয়ার! চাঞ্চল্যকর প্রতিক্রিয়া ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment