Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাত পোহালেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতায় নতুন করে আবেদন কবে

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তির পাশাপাশি সম্প্রতি একাধিক প্রকল্পে ভাতার পরিমাণ বাড়িয়েছে রাজ্যের বিজেপি সরকার। সেই তালিকায় রয়েছে বার্ধক্য ভাতা (Bardhakya Bhata) ও বিধবা ভাতাও। কিছুদিন আগেই এই দুই প্রকল্পে আর্থিক সাহায্য বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য। আগামী ১ অগাস্ট ২০২৬ থেকে নতুন হারে ভাতা কার্যকর হবে বলে প্রশাসন তরফে জানানো হয়েছে। তবে যাঁরা এখনও আবেদন করে উঠতে পারেন নি, তাঁদের জন্য কী উপায়?

    সম্প্রতি খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জারি করা সরকারি নির্দেশিকা জারি করে জানিয়েছে, আগামী ১ অগাস্ট ২০২৬ থেকে নতুন হারে ভাতা কার্যকর হবে, যা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

    বার্ধক্য ভাতা নতুন করে আবেদন কবে? Bardhakya Bhata

    সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। সেই সমস্ত জনকল্যাণ শিবিরে নতুন করে বার্ধক্য ভাতার আবেদনপত্রও জমা নেওয়া হয়েছে অনেকের। তবে অনেকেই আছে যাঁরা এখনও আবেদন করে উঠতে পারেনি। জানা যাচ্ছে, এই মুহূর্তে নতুন করে আবেদন করার সুযোগ নেই এই প্রকল্পে।

    আপাতত অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে শোনা যাচ্ছে, আগামী ‘জনকল্যাণ শিবির’-এ নতুন আবেদনপত্র দেওয়া হবে। যাঁরা বাকি রয়েছেন সেই সময় আবেদন করে নিতে পারবেন। খুব শীঘ্রই সরকারের তরফে আবেদন নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করা হবে বলে জানা যাচ্ছে।

    Bardhakya Bhata(1)

    আরও পড়ুন: আগস্ট থেকেই LPG সিলিন্ডার কিনতে খরচ হবে বাড়তি ৩০০ টাকা! কোন গ্রাহকদের জেনে নিন

    নতুন করে আবেদন সংক্রান্ত আপডেট মিললে প্রতিবেদনে জানানো হবে। উল্লেখ্য, বার্ধক্য ভাতায় আবেদনের জন্য সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে নূন্যতম বয়স হতে হবে ষাট বছর। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা বয়স পঞ্চান্ন বছর হলেই আবেদনযোগ্য। সঠিক জন্মতারিখ জানা না থাকলে জন্ম সালের ১ জুলাই এবং মাস জানা থাকলে ১৬ তারিখটিকে জন্মদিন হিসেবে গণ্য করে হবে আবেদন।
    এছাড়া আবেদনকারীকে অন্তত টানা দশ বছর তাঁকে রাজ্যে বসবাস করতে হবে।

    Click here to Read More
    Previous Article
    ৪ দিনে ধুন্ধুমার অ্যাকশন! বাজেয়াপ্ত প্রায় ১৫০ কোটির সম্পত্তি, বীরভূমের পুলিশ সুপারকে প্রশংসায় ভরালেন উচ্চ শিক্ষামন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment