Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘যাদের পাওয়ার কথা, কিন্তু..,’ কমল চিন্তা! অগাস্টের টাকা ছাড়ার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ জুন, জুলাইয়ের পর অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে চর্চা বর্তমানে তুঙ্গে। আগের মাসে অনেকেই অভিযোগ তুলেছিলেন, যোগ্য হয়েও এই সরকারি প্রকল্পে বঞ্চিত হয়েছেন। অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ৩০০০ টাকা। যাঁরা এখনও ভাতার টাকা পাননি, তাঁদের নিয়ে কী ভাবছে দল? এবার সেই নিয়ে বড় মন্তব্য করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া কর্মসূচী মন্ত্রীর | Agnimitra Paul

    উল্লেখ্য, ক্ষমতায় আসার আগে রাজ্যে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই সময় বলা হয়েছিল, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা সকলেই অন্নপূর্ণা যোজনা পাবেন। তবে পরে অবশ্য সিদ্ধান্ত বদল হয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের তালিকায় বিস্তর গড়মিল থাকায় নতুন করে ফর্ম ফিল আপ করার নির্দেশ দেওয়া হয়।

    ইতিমধ্যেই জুন জুলাই মাসে টাকা পেয়েছেন এক কোটির বেশি উপভোক্তা। তবে অনেকেরই অভিযোগ, আবেদনপত্র ঠিকভাবে জমা দিয়েও টাকা ঢুকছে না। এই আবহেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা যেন প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যে বিজেপি মহিলা মোর্চার নতুন কর্মসূচি ‘বৈঠকে আড্ডা’ শুরু হচ্ছে।

    মন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের সব প্রকৃত উপভোক্তাই যেন অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পান তা দেখা হবে। তিনি বলেন, ‘প্রথম দিন থেকে বলেছিলাম যে আমরা চাই, যারা যারাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই সবাই অন্নপূর্ণা পাবে, কিন্তু পরে দেখলাম যে যারা যারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার, তারা অনেকে পুরুষ। আবার তারা অনেকে মহিলা যাদের পাওয়ার কথাই নয়, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। সুতরাং তারপরেই কিছু কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি।’

    When Annapurna Yojana applicants will get 3 Thousand Rupees

    আরও পড়ুন: রাত পোহালেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতায় নতুন করে আবেদন কবে

    অগ্নিমিত্রার সংযোজন, ‘এখন যে সমস্যা আমরা অনেকের কাছ থেকে শুনছি, যারা যাদের পাওয়ার কথা, কিন্তু তারা পাচ্ছে না।’ ‘যারা আগের সরকারের এখনো তোষামোদি করে চলছে এবং তারা যারা জেনুইন তাদের নামগুলো তুলছে না, আপলোড করা হচ্ছে না। সেই সমস্যা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন, উনি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন, সেরকম যদি কোনো হয় স্পেসিফিকালি আপনারা লিখে জানান তাদেরকে দিয়ে দেওয়া হবে।’

    Click here to Read More
    Previous Article
    Taslima Nasrin Friends: ২০ বছর পর কলকাতায় তাসলিমাকে পেয়ে আনন্দে আত্মহারা বান্ধবীরা
    Next Article
    সুখবর পেলেন শুভমান গিল! তরুণ ক্যাপ্টেনের অধীনে বিদেশের মাটিতে ৬০ বছর পুরোনো রেকর্ড ভাঙবে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment