Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের ডিমের দামে উর্দ্ধগতি, কলকাতায় প্রতি পিস কত করে বিকোচ্ছে?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : আবারও ডিমের দাম (Eggs) বাড়তে শুরু করেছে কলকাতায়। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হতেই বেশ কিছু পণ্যের দামে রদবদল হয়েছিল। তখনই কলকাতা সহ সমগ্র দেশেই ডিমের দাম কমতে শুরু করেছিল। কিন্তু এবার ফের বাড়তে শুরু করেছে দাম।

    ফের ডিমের (Eggs) দাম বাড়ছে কলকাতায়

    ন্যাশনাল এগ কো অর্ডিনেশন কমিটির তথ্য অনুযায়ী, আজ কলকাতায় ডিমের পাইকারি দাম রয়েছে ৫ টাকা ১০ পয়সা প্রতি পিস। ট্রে প্রতি দাম রয়েছে ১৫৩ টাকা। সপ্তাহ খানেক আগে বুধবার শহরের পাইকারি বাজারে ডিমের দাম ছিল পিস প্রতি ৪ টাকা ৭০ পয়সা। ট্রে প্রতি দাম ছিল ১৪১ টাকা।

    Eggs price hike in Kolkata

    কত বাড়ল দাম: এক সপ্তাহের মধ্যে এক ধাক্কায় ট্রে প্রতি দাম বেড়েছে ১২ টাকা। এদিকে এর প্রভাব পড়েছে খুচরো বাজারেও। পাইকারি বাজারে ডিমের দাম বাড়লে খুচরো বাজারেও বাড়বে দাম। আর সেটাই হয়েছে কার্যত। আজ কলকাতায় প্রতি পিস ডিমের দাম রয়েছে ৬ টাকা। আর জোড়া ডিমের দাম রয়েছে ১১-১২ টাকা। ট্রে প্রতি দাম রয়েছে প্রায় ১৬৫-১৭০ টাকা।

    আরও পড়ুন : কোন কোন ট্রেন বাতিল? আদ্রা ডিভিশনে ব্লকের কারণে বদলাচ্ছে রেলের সময়সূচি

    আগে কমেছিল দাম: উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতেই অনেকটা কমে গিয়েছিল ডিমের (Eggs) দাম। নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি পরিবহনে বিঘ্নের জেরে আরব আমিরশাহী, ওমান, কাতারের মতো দেশগুলির সঙ্গে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় ভারতের ডিম রফতানিতে প্রভাব পড়েছিল।

    আরও পড়ুন : রাহুলকে ছাড়াই চলবে সিরিয়াল? কী হবে ‘ভোলেবাবা…’র ভবিষ্যৎ?

    আগে ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রায় ১ কোটি ডিম প্রতিদিন রফতানি হত। যুদ্ধ শুরু হতে তা একেবারে বন্ধ হয়ে যায়। ফলে দেশে ডিমের অতিরিক্ত স্টক জমে গিয়েছিল। তাতেই ডিমের দাম কমে গিয়েছিল। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের দাম বাড়তে শুরু করেছে ডিমের।

    Click here to Read More
    Previous Article
    "নির্বাচন কমিশন বিজেপির বা টিম হিসেবে কাজ করছে পুরো' বিস্ফোরক সাতগাছিয়ার তৃণমূল প্রার্থীর | TMC
    Next Article
    শুভেন্দু-শমীককে ফোন ট্র্যাপ? জাভেদ শামিম, বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment