Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের বৃষ্টির ভ্রুকুটি! নিম্নচাপের প্রভাবে আর কদিন চলবে বৃষ্টি? আবহাওয়ার খবর

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে নিম্নচাপের প্রভাব স্পষ্ট। সেই কারণে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন পুরো আপডেট।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ায় এই পরিবর্তন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ ছাড়াও উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    কলকাতার (Kolkata Weather Update) আকাশেও আজ মেঘ-রোদের খেলা চলবে। কখনও রোদ উঠবে, আবার কিছুক্ষণ পরেই আকাশ মেঘে ঢেকে গিয়ে বৃষ্টি নামতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। শহরে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি হলেও ভ্যাপসা ভাব পুরোপুরি কাটবে না। ফলে দিনের বিভিন্ন সময়ে গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ বৃষ্টির পরিস্থিতি থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে।

    south bengal weather(251)

    আরও পড়ুনঃ হেফাজতে নেওয়ার দরকার নেই! অভিষেককে রক্ষাকবচ দিয়ে বড় নির্দেশ হাই কোর্টের

    সব মিলিয়ে বলা যায়, আজও বাংলার আকাশে বৃষ্টির দাপট থাকবে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া, আর উত্তরবঙ্গে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও মেঘ-বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম থাকবে।

    Click here to Read More
    Previous Article
    এক রায়ে স্বস্তিতে লক্ষ লক্ষ ভোটার! SIR নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
    Next Article
    রেলযাত্রীদের জরুরি খবর! ২৪-৩০ অগস্ট বাতিল একাধিক মেমু, বদলেছে রুট

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment