Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেলযাত্রীদের জরুরি খবর! ২৪-৩০ অগস্ট বাতিল একাধিক মেমু, বদলেছে রুট

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: আগস্টের শেষ সপ্তাহে ফের একবার রেল যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ আদ্রা ডিভিশনের পরিকাঠামো উন্নত করার জন্য দক্ষিণ পূর্বের বেশ কিছু ট্রেন বাতিল ও যাত্রা পথ সংক্ষিপ্ত করার ঘোষণা করেছে। পাশাপাশি রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহে এই উন্নয়নমূলক কাজ চলবে। যার ফলের ট্রেন চলাচল বিঘ্ন ঘটবে।

    রেলে বড় পরিবর্তন বাতিল মেমু ট্রেন বদলেছে রুট (Indian Railways)

    এই কাজের ফলে ট্রেন চলাচল বিঘ্ন ঘটবে। যার ফলে যাত্রীদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হবে। এর জন্য দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ আগের থেকে দুঃখ প্রকাশ করেছে। সূত্রের খবর, আসানসোল, আদ্রা, মেদিনীপুর, খড়গপুর, পুরুলিয়া রুটের যাত্রীরা এর ফলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন (Indian Railways)।

    Indian Railways major changes in the railway memu trains cancelled routes altered

    আরও পড়ুন: পাহাড়ে পুজোর নতুন আকর্ষণ! পাগলাঝোড়ায় টয়ট্রেনের নয়া জয়রাইড উপভোগ করুন

    তাছাড়া রেলের বিজ্ঞপ্তি প্রকাশ অনুযায়ী, যে ট্রেনগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে তা হল- আসানসোল মেমু (৬৮০৪৬/৬৮০৪৫) ট্রেনটি ২৪ অগাস্ট এবং ২৬ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত পুরোপুরি বাতিল থাকবে। মেদিনীপুর রুটের যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু (৬৮০৯০/৬৮০৮৯) ট্রেনটি ২৫, ২৮ এবং ৩০ অগাস্ট বাতিল করা হয়েছে। এছাড়াও, আগামী ৩০ অগাস্ট আদ্রা-ভাগা-আদ্রা মেমু এবং ২৪, ২৭ ও ২৮ অগাস্ট আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু (৬৩৫৯৪/৬৩৫৯৩) ট্রেনটি চলবে না বলে রেলের তরফে স্পষ্টভাবে জানান হয়েছে।

    পাশাপাশি খড়গপুর থেকে যাতায়াতকারী যাত্রীদের জন্য খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস (১৮০৩৫/১৮০৩৬) ২৬, ২৮ এবং ২৯ অগাস্ট হাতিয়ার বদলে আদ্রা স্টেশন পর্যন্ত যাবে এবং সেখান থেকেই আবার খড়গপুর এর উদ্দেশ্যে ফিরতি পথে রওনা দেবে।

    আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু ট্রেনটি ২৫, ২৬ এবং ২৯ অগাস্ট পুরুলিয়ার পরিবর্তে আদ্রা থেকেই যাতায়াত করবে। অন্যদিকে, চক্রধরপুর-গোমো-চক্রধরপুর মেমু ট্রেনটির যাত্রাপথ ২৫, ২৮ এবং ৩০ অগাস্ট মহুদা স্টেশন পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে।

    আর এই দু’দিন টাটানগর-আসানসোল মেমু (৬৮০৫৬) ট্রেনের যাত্রা আসানসোলের আগেই আদ্রা স্টেশনে শেষ করে দেওয়া হবে। একইভাবে, আসানসোল-বরাভূম মেমু (৬৮০৬০) ট্রেনটি ওই নির্দিষ্ট দিনগুলিতে আসানসোলের পরিবর্তে আদ্রা স্টেশন থেকেই যাত্রা শুরু করবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ফের বৃষ্টির ভ্রুকুটি! নিম্নচাপের প্রভাবে আর কদিন চলবে বৃষ্টি? আবহাওয়ার খবর
    Next Article
    সরকারি জমিতে মায়ের নামে বৃদ্ধাশ্রম, তৃণমূল বিধায়ককে ১৫ দিনের ‘ডেডলাইন’ প্রশাসনের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment