Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভাদ্রেও কাটছে না বৃষ্টির দাপট, মঙ্গলবারও ভিজবে বাংলা! কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার খবর

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবারও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে, কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সপ্তাহের শুরুতেই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কোথায় কেমন থাকবে আবহাওয়া, দেখে নেওয়া যাক।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া হতে পারে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে। তবে সব জায়গায় একসঙ্গে ভারী বৃষ্টি হবে না।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    কলকাতাতেও (Kolkata Weather Update) আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝে মাঝে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শহরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে রাস্তায় বেরোলে আচমকা বৃষ্টির মুখে পড়তে পারেন শহরবাসী।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের (North Bengal Weather) সব জেলাতেই আজ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের সব জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে।

    South Bengal weather rainfall alert in various districts due to low pressure

    আরও পড়ুনঃ আজকের রাশিফল ২৫ অগাস্ট, পরিবারিক জীবন সুখের হবে এই চার রাশির

    সব মিলিয়ে বলা যায়, মঙ্গলবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে উত্তরবঙ্গ, দুই জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে, আর উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ব্যাট হাতে ছন্দে নেই! মাথা গরম করে মারপিট করে বড় শাস্তি পেলেন যশস্বী জয়সওয়াল
    Next Article
    পুজোয় উত্তরবঙ্গ যেতে টিকিটের চিন্তা নেই! জেনে নিন সহজ পথ

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment