Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় সুযোগ হাতছাড়া হলো বুমরা সহ ভারতের অন্যান্য সিনিয়র তারকারা! কড়া সিদ্ধান্ত নিতে চলেছে BCCI

    12 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) আগামী কয়েক মাসে ২০টি-র বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে। দেশ ও বিদেশের মাটিতে ক্ষুদ্রতম ফরম্যাটের সিরিজ ছাড়াও ভারত এশিয়ান গেমসে (2026 Asian Games) টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মাঠে নামবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল যে ভারত পূর্ণশক্তির দল নিয়েই জাপানে (Japan) যাবে। কিন্তু সাম্প্রতিক তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে সেই প্রতিযোগিতার জন্য বিশ্বকাপজয়ী টি-টোয়েন্টি দলকে পাঠাতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

    ভারতের মূল টি-টোয়েন্টি দল চলতি বছরের বাকি চার মাসে আরও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবে। তারা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষের মুখোমুখি হবে। জাপানের মাটিতে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ হবে সেপ্টেম্বর মাসের ২৪ তারিখে। আর টুর্নামেন্টটি চলবে অক্টোবর মাসের ৩ তারিখ অবধি। কিন্তু সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জাপানে ক্রিকেটারদের জন্য ব্যবস্থাপনা দেখে একেবারেই সন্তুষ্ট নন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকরা।

    এই টুর্নামেন্টে ক্রিকেটারদের জন্য যে হোটেলগুলির ব্যবস্থা করা হয়েছে, তার ঘরগুলির আয়তন অত্যন্ত কম। যে মাঠগুলিতে ম্যাচ আয়োজিত হবে সেই স্টেডিয়াম সংলগ্ন ড্রেসিংরুম ও ওয়াশরুমের ব্যবস্থা দেখেও সন্তুষ্ট নয় বিসিসিআই ও এসিসি। খুব তাড়াতাড়ি এক পর্যবেক্ষককে জাপানে পাঠাতে চলেছে বিসিসিআই।

    আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা

    সেই পর্যবেক্ষকের রিপোর্ট মনঃপুত না হলে এই টুর্নামেন্টের জন্য এক দ্বিতীয় সারির দল পাঠানোর বন্দোবস্ত করবে বিসিসিআই। চীনে আয়োজিত ২০২৩ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারতীয় দল। কিন্তু এবার মূলত যে তরুণ ক্রিকেটাররা জাতীয় দলে নিয়মিত সুযোগ পান না, তারাই খেলবেন এই টুর্নামেন্টে। চূড়ান্ত অব্যবস্থার মধ্যে পাঠিয়ে শ্রেয়স আইয়ার সহ অন্যান্য তারকা ক্রিকেটারদের বিব্রত করতে চায় না বিসিসিআই। 

    আরও পড়ুন: কোহলি থাকলে ভারত জিততো, সরাসরি শুভমান গিলের নেতৃত্বের সমালোচনা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের!

    তবে তাতে আগামী বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিসের অভাব হবে না ভারতীয় টি-টোয়েন্টি দলের। এশিয়ান গেমস ছাড়াও ২০২৬ সালে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। ফলে পরবর্তী বিশ্বকাপের আগে নতুন করে দল গুছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সুযোগ পাবেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

     

    Click here to Read More
    Previous Article
    মঞ্চে ঋতব্রতর ভাষণ, অথচ ফাঁকা চেয়ার! ঋত শিবিরের সভায় ভিড় নিয়ে তুমুল চর্চা
    Next Article
    বৃষ্টির বাড়তি দাপট! শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment