Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাত্র ৩ মাসেই টিম ইন্ডিয়ায় বড় পরিবর্তন! পরবর্তী টেস্ট সিরিজের আগে দল থেকে বাদ পড়বেন এই ৪ খেলোয়াড়?

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর IPL শেষ হওয়ার পর টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের (India National Cricket Team) সূচনা খুব একটা খারাপ হয়নি। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ সহজে জেতার পর টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার (Sri Lanka) কঠিন চ্যালেঞ্জও কাটিয়ে উঠেছে। যদিও ভারত কলম্বোতে দ্বিতীয় টেস্ট জিততে ব্যর্থ হয়। তারা সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয়। এখন টিম ইন্ডিয়ার পরবর্তী টেস্ট সিরিজ (Test Series) ৩ মাস পর এবং এমন অন্তত ৪ জন খেলোয়াড় আছেন যাঁরা সেই টেস্ট সিরিজ থেকে বাইরে থাকতে পারেন।

    পরবর্তী টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়া (India National Cricket Team) থেকে বাদ পড়বেন এই ৪ খেলোয়াড়?

    ভারতের পরবর্তী সিরিজ কবে এবং কোথায়: জানিয়ে রাখি যে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানের অংশ হিসাবে ইতিমধ্যেই ৪ টি টেস্ট সিরিজ খেলে ফেলা ভারতীয় দল এরপর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিরিজটি নিউজিল্যান্ডে খেলা হবে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজটি আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে। ৬ বছরেরও বেশি সময় পর এই প্রথম ভারতীয় দল নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। এমতাবস্থায়, দলের বেশিরভাগ খেলোয়াড়ের জন্যই এটি একটি নতুন অভিজ্ঞতা হবে। এদিকে, টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিলও প্রথমবারের মতো নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচ খেলবেন। তবে, তাঁর অধিনায়কত্বে নিউজিল্যান্ড সফরে যাওয়া দলটিতে শ্রীলঙ্কা সফরে থাকা অন্তত ৪ জন খেলোয়াড় বাদ পড়তে পারেন। এর কারণ হলো নিউজিল্যান্ডের পরিস্থিতি, শ্রীলঙ্কায় পারফরম্যান্স এবং চোট থেকে কিছু খেলোয়াড়ের প্রত্যাবর্তন।

    Will these 4 players from the India national cricket team be dropped?

    সরফরাজ কী বাদ পড়বেন: ব্যাটিংয়ের কথা বলতে গেলে, নিউজিল্যান্ড সফরে সরফরাজ খানেরও জায়গা হবে বলে মনে হচ্ছে না। নিউজিল্যান্ডের অনুকূল সুইং ও বাউন্সের পরিস্থিতিতে সরফরাজের ব্যাটিং পারফরম্যান্স প্রশ্নের মুখে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে ভারতীয় দল ব্যাটিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে বেছে নিতে পারে। যাঁর মিডিয়াম-পেস বোলিং দলের জন্য সহায়ক হতে পারে। তিনি কতটা সফল হবেন তা বলা কঠিন, কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা বিবেচনা করলে, তাঁর দলে থাকার সম্ভাবনাই বেশি।

    আরও পড়ুন: ইউটিউব থেকে শুরু ব্যবসা, একটি রিলেই ঘুরে যায় ভাগ্য! এখন প্রতি মাসে মিলছে ২৫ লক্ষের টার্নওভার

    টিম ইন্ডিয়ার কোন কোন খেলোয়াড় বাদ পড়তে পারেন: উল্লেখ্য যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজটি ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যেখানে ফাস্ট বোলাররা সুবিধা পাবেন। এই আবহে, স্কোয়াডটি ফাস্ট বোলারে পরিপূর্ণ থাকবে। তাই, বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব এবং সদ্য অভিষেক করা সারাংশ জৈন বাদ পড়তে পারেন। তবে, ভারতীয় দলে অন্তত দু’জন স্পিনার থাকবেন। রবীন্দ্র জাদেজার জায়গা নিশ্চিত। অন্যদিকে ওয়াশিংটন সুন্দরও চোট থেকে সেরে ফিরে আসবেন বলে অনুমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে, মানব সুথারের পক্ষে নিউজিল্যান্ডে খেলা কঠিন হলেও দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশ বেশি।

    আরও পড়ুন: আসতে চলেছে ভারতের সবথেকে বড় IPO! SEBI-র কাছ থেকে গ্রিন সিগন্যাল পেল Jio Platforms

    অপরদিকে, ফাস্ট বোলার আকিব নবীকেও বাইরে বসে থাকতে হতে পারে। জসপ্রীত বুমরাহর চোটের পর শ্রীলঙ্কা সিরিজের জন্য নবী নির্বাচিত হলেও অভিষেকের সুযোগ পাননি। এই সিরিজের জন্য বুমরাহর ফিট হয়ে ফেরা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ অবশ্যই তাঁর সঙ্গে খেলবেন। চতুর্থ ফাস্ট বোলার হিসাবে গুরনুর ব্রারকে প্রাধান্য দেওয়া হতে পারে।  অন্যদিকে হর্ষিত রানাও ফিট হয়ে ফিরবেন বলে অনুমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নবীকে তাঁর অভিষেকের জন্য ফের অপেক্ষা করতে হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    মমতার বিরুদ্ধে FIR-এর নির্দেশ মুখ্যমন্ত্রীর, কী নিয়ে? খবর প্রকাশ্যে আসতেই তোলপাড়
    Next Article
    আমেরিকার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি! ভারতীয় সেনার হাতে আসছে ‘ট্যাঙ্ক কিলার’ জ্যাভলিন মিসাইল

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment