Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির পর সামনে আরও দাবি! রাজ্য সরকারি কর্মীরা হেলথ স্কিম নিয়ে ‘নাখুশ’

    6 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) অর্থ দপ্তরের মেডিক্যাল সেল থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারি কর্মচারী (Government Employees) এবং পেনশনভোগীদের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম (West Bengal Health Scheme) নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার তরফে বিভিন্ন চিকিৎসা প্রসিডিওর, ইনভেস্টিগেশন, ইমপ্ল্যান্ট ও ট্রিটমেন্টের অনুমোদিত রেট পুনর্নির্ধারণ করা হয়েছে। নয়া রেট আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। তবে একই সাথে উঠে আসছে আরও কিছু দাবিও।

    ৫ লক্ষ ক্যাশলেস সুবিধার দাবি সরকারি কর্মীদের | Government Employees

    চিকিৎসার ক্যাশলেস সীমা ২ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার দাবি তুলে সরব হচ্ছেন সরকারি কর্মচারীরা। বর্তমানে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে ইনডোর চিকিৎসার জন্য ক্যাশলেস কভারেজের সর্বোচ্চ ২ লক্ষ টাকা। এদিকে রাজ্যবাসীর জন্য নিখরচায় চালু থাকা ‘স্বাস্থ্য সাথী’ বা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে কোনো প্রিমিয়াম ছাড়াই পরিবার পিছু বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাওয়া যাচ্ছে। এখানেই আপত্তি সরকারি কর্মীদের।

    সরকারি কর্মচারীদের দাবি, ইনডোর চিকিৎসার সাধারণ ক্যাশলেস সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে অন্তত ৫ লক্ষ টাকা করা হোক। সড়ক দুর্ঘটনা বা আশঙ্কাজনক জরুরি অবস্থায় এই ক্যাশলেস ছাড়পত্র অন্তত ১০ লক্ষ টাকা করার দাবি জানানো হয়েছে। আরও দাবি, ডিডিও স্তরে ওপিডি ক্লেম অনুমোদন করার সর্বাধিক পরিমাণ অন্তত পঞ্চাশ হাজার টাকা করা হোক। ইনডোর ক্লেমের ক্ষেত্রে অনুমোদন করার সর্বাধিক সীমা দ্বিগুন অর্থাৎ অন্তত এক লক্ষ করার দাবি জানানো হয়েছে।

    Government employees

    আরও পড়ুন: আগস্টের শেষে কমল সোনার দাম, জানুন আজকের ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট কত?

    দাবি, রাজ্যের সমস্ত নিবন্ধিত বেসরকারি হাসপাতালে হেলথ স্কিমের রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া বাধ্যতামূলক করে কড়া আইন আনতে হবে। একইসাথে কোনো তালিকাভুক্ত হাসপাতাল রোগী ফেরালে তাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিও তোলা হয়েছে। সম্প্রতি, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর অধীনে চিকিৎসার প্যাকেজ রেট এর বিষয়ে সংশোধনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে উপকৃত লক্ষ লক্ষ কর্মচারী। এবার সরকারি কর্মীদের নয়া দাবিসমূহ মেনে সরকার নতুন নির্দেশিকা জারি করে কিনা সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    ‘ওরা ছাত্র? দু’ বাচ্চার বাপ হয়ে যেত!’ সুদীপ-কোহিনূরদের চরম আক্রমণ কালীঘাট TMCP-র
    Next Article
    ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! নেপালে উদ্ধার কাজে সাহায্য নেওয়া হবে বিদেশি বিশেষজ্ঞদের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment