Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নতুন বাড়িতে উঠেছেন? আধার-প্যানে ঠিকানা বদলাবেন কীভাবে, জানুন…

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান জীবনে আধার কার্ড ও প্যান কার্ড (Pan-Aadhaar Card) জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। যেকোনো সরকারী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অথবা আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে অথবা ভর্তুকি পেতে পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে এই দুটি কার্ডের গুরুত্ব অন্যতম। তাই এই দুটি কার্ড ঠিকঠাক না থাকলে আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না।

    আধার-প্যানে ঠিকানা বদলের সহজ নিয়ম জানুন (Pan-Aadhaar Card)

    গুরুত্বপূর্ণ নথি বললেই সবার আগে মাথায় আসে, আধার কার্ড ও ভোটার কার্ডের কথা। এইগুলো একটি ব্যক্তির পরিচয় পত্র হিসেবে কাজ করে থাকে। তবে এবার আর্থিক বিচারের ক্ষেত্রে যদি পরিচয়পত্রের কথা বলা হয় তাহলে সবার আগে আসবে প্যান কার্ডের কথা। তবে এই নথিগুলো না থাকলেও দরকারির বিভিন্ন কাজ আটকে যেতে পারে (Pan-Aadhaar Card)। এবার এক নজরে দেখে নিন আধার ও প্যান কার্ডে নতুন ঠিকানায় নাম বদলাবেন কীভাবে।

    Pan -Aadhaar Card learn the easy process for changing your address

    আরও পড়ুন: আগস্টের শেষে কমল সোনার দাম, জানুন আজকের ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট কত?

    আধার কার্ডে অ্যাডড্রেস কীভাবে অনলাইনে আপডেট করবেন?

    এর জন্য UIDAI-এর ওয়েবসাইটে যান। ‘MY Aadhaar’ সেকশন অপশনে যান। এরপর আপডেট ডিটেল অপশনে ক্লিক করুন। লগ ইন করুন আধার নম্বর দিয়ে।এরপর OTP আসবে আপনার আধার রেজিস্ট্রার মোবাইল নম্বরে। এরপর আধার আপডেট অপশনে যান।তারপর নতুন অ্যাডড্রেস ডিটেল লিখুন। অ্যাডড্রেস প্রুফ আপলোড করুন।

    কী কী সমস্যা হতে পারে তা এক নজরে জানুন:

    ১) এর জন্য ব্যাঙ্কে KYC ভেরিফিকেশনের সময় সমস্যা।

    ২) ITR বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের সময় সমস্যা দেখা দিতে পারে।

    ৩) ভর্তুকি, পেনশন বা সরকারি কোনও প্রকল্পের সুবিধায় সমস্যা হতে পারে।

    ৪)তথ্য ভুল থাকলে সরকারি আবেদনপত্র প্রত্যাখ্যান হতে পারে।

    ৫) আধার ও প্যানের সঙ্গে লিঙ্ক বাতিল হতে পারে।

    কীভাবে আপডেট করবেন প্যান কার্ড অনলাইনে।

    ১) প্রথমে NSDL বা UTIITSL অফিশিয়াল সাইটে যান।

    ২) এরপর প্যান কার্ডে কোনও পরিবর্তন করবেন নাকি কোনও কারেকশন করার আছে সেটা সিলেক্ট করুন।

    ৩) এরপর প্যান নম্বর, নিজের নাম, জন্মের সাল-তারিখ ও ই-মেইল আইডি দিন।

    ৪) এরপর একটি টোকেন নম্বর আপনার জন্য আসবে।

    ৫)এরপর যে ক্ষেত্রগুলো সংশোধন করতে চান,সেগুলো বেছে নিন এবং সঠিক তথ্য দিন।

    ৬) এরপর আইডেনটিটি ও অ্যাডড্রেস প্রুফ আপলোড করুন।

    ৭) নির্ধারিত প্রক্রিয়াটির জন্য ফি দিন।

    ৮)অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করুন (Pan- Aadhaar Card)।

    Click here to Read More
    Previous Article
    অগাস্টের ২৯ তারিখ হয়ে গেল, এখনও অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কী করতে হবে জানুন
    Next Article
    তারাপীঠে ষোড়শোপচারে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment