Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের বৃষ্টি! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড়ের পূর্বাভাস? আজকের আবহাওয়ার খবর

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ মে মাস পড়লেও এখনও পর্যন্ত তীব্র গরমের দেখা সেভাবে মেলেনি বাংলায়। বরং মাঝে মাঝেই বৃষ্টি আর কালবৈশাখীর জেরে আবহাওয়া অনেকটাই আরামদায়ক রয়েছে। এবার আবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর। তার জেরেই আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ (South Bengal Weather) দুই জায়গাতেই বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    এই মুহূর্তে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। পাশাপাশি পূর্ব বিহারের উপর ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই কারণেই গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, ১২ মে মঙ্গলবার বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলায় বৃষ্টি বাড়বে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ঝড়ের দাপট বেশি থাকতে পারে।

    কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে মঙ্গলবারের পর থেকে ফের আবহাওয়া বদলাতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝেমধ্যে ঝড়-বৃষ্টিও হতে পারে। ফলে এখনই গরম বাড়ার কোনও সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    কলকাতাতেও (Kolkata Weather Update) আপাতত স্বস্তির আবহাওয়া থাকবে। শহরের তাপমাত্রা এখন অনেকটাই স্বাভাবিকের নীচে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ৩০ ডিগ্রির আশপাশে ঘুরছে। আগামী কয়েকদিন কলকাতায় আকাশ মেঘলা থাকতে পারে। সঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই আপাতত ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই মিলবে শহরবাসীর।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গেও (North Bengal Weather) আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে। ১০ ও ১১ মে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১২ মে থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    south bengal weather(231)

    আরও পড়ুনঃ আজকের রাশিফল ১০ মে, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    সব মিলিয়ে আগামী সপ্তাহেও বৃষ্টি ও মেঘলা আবহাওয়াই থাকবে বাংলায়। নতুন নিম্নচাপ তৈরি হলে মঙ্গলবারের পর থেকে আবার ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। তাই আপাতত তীব্র গরমের হাত থেকে স্বস্তিই মিলবে রাজ্যবাসীর (South Bengal Weather)।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ১০ মে, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
    Next Article
    হারিয়ে গিয়েছে আধার কার্ড? ঘরে বসেই সহজে বানিয়ে ফেলুন ডুপ্লিকেট কপি, জেনে নিন পুরো পদ্ধতি

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment