Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘এখানকার গ্যাস..’, LPG সংকট নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী

    3 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের মুখে বিরোধী দলের সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকেও কটাক্ষ করতে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমান পরিস্থিতিতে রান্নার গ্যাস নিয়ে মানুষের আতঙ্ক যেন কাটতেই চাইছে না। এমতাবস্থায় জ্বালানি ইস্যুতে আবারও কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    এলপিজি নিয়ে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

    শুক্রবার অন্ডালের উদ্দেশে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, ভোটের জন্য বাইরে থেকে ১০ লক্ষ লোক আসবে বাংলায়। তাদের রান্নাবান্না করতে গিয়ে গ্যাসের যোগান যেন কম না হয়। মুখ্যমন্ত্রী বলেন, পেট্রোল আছে, ডিজেল আছে। কিন্তু সাধারণ মানুষের আগে প্রয়োজন রান্নার গ্যাস।

    What did mamata banerjee say about LPG crisis

    কী বললেন মুখ্যমন্ত্রী: কটাক্ষ শানিয়ে তিনি বলেন, ‘সব পুলিশ অফিসার, ডিএমদের বদলি করে দেওয়া হচ্ছে। কমিশনকে জানিয়েও কাজ হচ্ছে না। ভোটের সময় তো বাইরে থেকে ১০ লক্ষ লোক আসবে। তাদের রান্নার যোগান দিতে গিয়ে যেন রাজ্যে গ্যাসের কোনও অভাব না হয়। তাহলে এখানকার লোকের ক্ষতি হবে।’ তিনি এও বলেন, বাংলার গ্যাস যেন বাইরে না যায় সেটাও নিশ্চিত করতে হবে।

    আরও পড়ুন : জ্বালানি বাঁচাতে দেশজুড়ে ফের লকডাউন? জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

    সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে প্রশ্ন: এখানেই শেষ নয়। এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হলেও এখনও পুরোটাই ধোঁয়াশা। পাবলিক ডোমেনে এখনও নাম আসেনি। কাদের নাম আছে, কাদের বাদ দেওয়া হচ্ছে তা প্রকাশ করা হচ্ছে না কেন? প্রশ্ন তোলেন মমতা।

    আরও পড়ুন : অন্য রাজ্যে অনেক বেশি বদলি, পরিসংখ্যান দেখাল কমিশন, হাইকোর্টে স্থগিত রায়দান

    মুখ্যমন্ত্রীর দাবি, দেখে, বেছে নাম বাদ দেওয়া হয়েছে। কোনও কোনও বুথে নির্দিষ্ট সম্প্রদায়ের লোকদের নাম বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে একহাত নিয়ে তিনি বলেন, ‘হিটলারের জমানাকেও ছাড়িয়ে গিয়েছে এরা। এদের নিয়ে বলতেও লজ্জা লাগে’।

    Click here to Read More
    Previous Article
    নয়া পে কমিশন, বেতন বৃদ্ধি ও DA-র কী হবে? রাজ্য সরকারি কর্মীদের জন্য আপডেট সামনে
    Next Article
    DA বকেয়া পেমেন্টে ধোঁয়াশা কাটল, নতুন নিয়মে কীভাবে টাকা পাবেন জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment