Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একের পর এক ধাক্কা! মঙ্গলে ধর্নার আগে নয়া সমস্যায় তৃণমূল সুপ্রিমো মমতা

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মেগা কর্মসূচি হওয়ার কথা। মঙ্গলবার রানি রাসমণি রোডে ধর্নায় (Mamata Banerjee Dharna) বসার কথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কিন্তু তার আগেই সামনে আসছে বড় খবর। সূত্র মারফৎ জানা যাচ্ছে, আগামীকাল রানি রাসমণি রোডে ধর্নার অনুমতি দেয়নি পুলিশ।

    মঙ্গলে ধর্নার আগেই সমস্যায় মমতা (Mamata Banerjee)!

    তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতার রানি রাসমণি রোডে ধর্না কর্মসূচি করবেন বলে জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। জোড়াফুল শিবিরের তরফে জানানো হয়, এই কর্মসূচিতে দলের উপর রাজনৈতিক হিংসার প্রতিবাদ জানানোর পাশাপাশি একাধিক জনস্বার্থবাহী ইস্যুতে সরব হবেন সুপ্রিমো মমতা।

    সেই কর্মসূচির একদিন আগে সূত্রের খবর, রানি রাসমণি রোডে ধর্নার অনুমতি দেয়নি পুলিশ। তবে তাঁদের তরফে বিকল্প হিসেবে ‘ওয়াই’ চ্যানেলে বসার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেই প্রস্তাবে তৃণমূল (TMC) প্রাথমিকভাবে রাজি হয়নি বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

    আরও পড়ুনঃ আজ থেকে ফ্রি বাস পরিষেবা! ‘জিরো ব্যালেন্স টিকিট’ কাটতে কী কী নথি লাগবে? মহিলারা জানুন

    প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল শিবির। গেরুয়া ঝড়ের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে জোড়াফুল। এরপর থেকেই দলের অন্দরে ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছে। রবিবার দুপুরে তৃণমূল সুপ্রিমোর ডাকা জরুরি বৈঠকে দলের সিংহভাগ বিধায়ক যোগ দেননি। শেষ পর্যন্ত সেই বৈঠক বাতিল হয়ে যাওয়ায় ভাঙনের জল্পনা আরও তীব্র হয়।

    Mamata Banerjee is preparing to sit in a dharna after her defeat in election

    অন্যদিকে সোমবার দলের দুই বিধায়ককে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তৃণমূলের দুই বিধায়কই প্রথম সই জাল কাণ্ডের অভিযোগ সামনে এনেছিলেন। এরপর দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজের অভিযোগ তুলে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে জোড়াফুল শিবির। এসবের মাঝে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্না কর্মসূচি সংক্রান্ত নয়া খবর সামনে আসছে। শেষ অবধি আগামীকাল কী হয় সেদিকেই নজর সকলের।

    Click here to Read More
    Previous Article
    বঞ্চিতদের কাছে সরাসরি পৌঁছবে প্রশাসন, আরেক দারুণ প্রকল্পের সূচনা রাজ্যে
    Next Article
    লক্ষ লক্ষ টাকা পণের পরেও শ্বশুরবাড়িতে নির্যাতন! বিয়ের এক বছরের মধ্যেই মৃত্যু জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment