Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আয়ুষ্মান ভারত কার্ডে আবেদন করার আগে দেখে নিন কোন কোন নথি বাধ্যতামূলক

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। সোমবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এই প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনা ব্যয়ে চিকিৎসা পাওয়া যাবে। আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা, অথচ কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।

    আবেদনের আগে দেখে নিন আয়ুষ্মান কার্ডের নথির তালিকা (Ayushman Bharat)

    এখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যেমন, আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, জন্ম তারিখ ও লিঙ্গ এবং সম্পূর্ণ ঠিকানা (Ayushman Bharat) দিতে হবে।

    Ayushman Bharat Card before applying check the list of documents

    আরও পড়ুন: কালিম্পঙের কাছেই নির্জন পাহাড়ি গ্রাম সিনজি, সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও

    এছাড়াও পরিবারের প্রধানের নাম ও মোট সদস্য সংখ্যা, ভোটার কার্ডের তথ্য (EPIC নম্বর, AC নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর), স্বাস্থ্য সাথী URN নম্বর এবং প্যান কার্ডের নম্বর।

    একইসঙ্গে আবেদনকারীর নাম ২০২৬ সালের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে কি না। বাদ গেলেও এসআইআরের ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে কি না বা সিএএ-তে নাগরিকত্বের আবেদন করেছেন কি না, তাও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি সোমবার কেন্দ্রের সঙ্গে মউ স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ সরকার।

    এক নজরে দেখে নিন আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করতে গেলে কি কি নথি দেখাতে হবে:

    যাঁদের আয় রয়েছে আড়াই লক্ষ টাকার কম
    যাঁদের নিজের নামে কোনও জমি নেই
    যাঁরা দিনমজুরের কাজ করে খান
    যাঁরা তফশিলি জাতি এবং উপজাতি পরিবারের মানুষ
    যাঁরা কাঁচা এবং এক কামরার বাড়িতে বসবাস করেন
    যাঁদের পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত উপার্জনের কোনও সদস্য নেই
    ৭০ ঊর্ধ্ব যে কোনও ব্যক্তি

    অনলাইনে আবেদন করবেন কীভাবে?
    অফলাইনে আবেদনের থেকেও অনলাইনে আবেদন করা অনেক বেশি সহজ। এক্ষেত্রে প্রথমেই চলে যান ABHA (আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট)-এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হল https://abdm.gov.in। সেখানে গিয়ে ‘Apply for ABHA Card Online’ অপশনে ক্লিক করতে হবে। তারপর করতে হবে আধার ভেরিফাই। এবার ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করে নিন। সেখানে থেকে পেয়ে যাবেন ABHA আইডি (Ayushman Bharat)।

     

    Click here to Read More
    Previous Article
    মমতার বাড়িতে সামনে নেই পুলিশ! PSO ছাড়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, বসলো ভিউ কাটার
    Next Article
    হাঁসফাঁস গরম থেকে স্বস্তি! আর কিছুক্ষণেই ঝেঁপে আসবে বৃষ্টি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment