Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাঁসফাঁস গরম থেকে স্বস্তি! আর কিছুক্ষণেই ঝেঁপে আসবে বৃষ্টি

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : বর্ষা পশ্চিমবঙ্গে অনেক আগেই প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের বাসিন্দারা এখনও পর্যন্ত ভ্যাপসা গরম এবং আর্দ্রতার কারণে অস্বস্তিতে ভুগছেন। মাঝে মধ্যে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হলে কিছুটা স্বস্তি মিললেও, আকাশ পরিষ্কার হতেই ফের তীব্র রোদ ও বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়ে গিয়ে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠছে।তবে আবহাওয়ার এই টানা অস্বস্তি থেকে এবার কিছুটা মুক্তি মিলতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

    কবে বর্ষার বৃষ্টি (Rain) উপভোগ করবে দক্ষিণবঙ্গ ?

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর মতো ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা।
    উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই মাঝেমধ্যে বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী কয়েকদিনে সেই বৃষ্টির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪ থেকে ৫ দিন উত্তরবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির প্রভাব প্রবল থাকবে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস নামার ঝুঁকিও তৈরি হয়েছে। পাশাপাশি তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর সংলগ্ন নিচু এলাকাগুলিতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে।অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। জানা গেছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যা আগামী দিনে ঝড়-বৃষ্টির পরিবেশকে আরও সক্রিয় করবে।

    Relief from the heat! Rain will arrive in a few moments

    আরও পড়ুন :পাঁচ বছর ধরে অ্যাকাউন্টে ঢুকছে বিধবা ভাতা! এবার রাজ্যে মিলল ‘পুরুষ বিধবা’-র খোঁজ

    আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরসহ একাধিক জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানা গেছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কালবৈশাখী পরিস্থিতিতে তাপমাত্রা কমে গিয়ে দীর্ঘদিনের গরম থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    আয়ুষ্মান ভারত কার্ডে আবেদন করার আগে দেখে নিন কোন কোন নথি বাধ্যতামূলক
    Next Article
    ধরা পড়বে না রাডারে! নিমেষের মধ্যে করবে আঘাত, ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ‘মিনি ব্রহ্মস’

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment