Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এই ২ তরুণ ফুটবলার হবেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের চমক! তালিকায় এক ব্রাজিলিয়ান ও আর্জেন্টিনার ১

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্ক: অপেক্ষার আর মাত্র ৮ দিন। তারপর মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আরম্ভ হবে ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) আসর। এবারের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮ টি দেশ। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) এবং ২০১৮ সালে বিশ্বকাপ জেতা ও গতবারের রানার্স আপ ফ্রান্স এইবারের বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট। পাঁচ বারের বিশ্বজয়ী ব্রাজিল (Brazil)  অবশ্য এবার ধারেভরে অনেক পিছিয়ে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ থেকে আসা ২ তরুণ ফুটবলার এবার হয়ে উঠতে পারেন বিশ্বকাপের নতুন চমক।

    আর্জেন্টিনার লুকোনো অস্ত্র:
    আর্জেন্টিনা গতবারের বিশ্বজয়ী দলের বেশিরভাগ ফুটবলারদের নিয়েই ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে নামবে। তবে যে কয়েকজন নতুন ফুটবলার এবার নীল সাদা জার্সি গায়ে চাপানোর সুযোগ পাচ্ছেন তাদের মধ্যে থেকে কোচ লিওনেল স্কালোনির হাতের তুরুপের তাস হয়ে উঠতে পারেন ২১ বছর বয়সী নিকো পাজ।

    এই মরশুমে ইতালিয়ান লিগে কোমোর হয়ে ১৩ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন তিনি। এসি মিলান, জুভেন্টাসের মতো ক্লাবকে টেক্কা দিয়ে নিজের ক্লাবকে পৌঁছে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে। বাঁ পায়ে জাদু দেখানো এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার বিপক্ষকে মেসির সাথে জুড়ে বিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন।

    আর পড়ুন: যে ২ কারণে ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়লেন অস্কার! নতুন কোচের আলোচনায় উঠে এলো এই ২ নাম

    ব্রাজিলের তরুপের তাস:
    তবে নামী-দামি তারকাদের ভিড়ে ব্রাজিল কোচ কার্লোর হাতে রয়েছে এমন এক তুরূপের তাস যাকে ব্যবহার করে তিনি প্রতিপক্ষকে নাজেহাল করতে পারেন। বিপক্ষ যখন গুটি সাজাবে নেইমার, ভিনিসিয়সদের মতো তারকাদের মাথায় রেখে তখন ১৯ বছর বয়সী এনড্রিকের গতিকে ব্যবহার করে তিনি ব্রাজিলকে পৌঁছে দিতে পারেন বহুকাঙিক্ষত লক্ষ্যে।

    বিয়াল মাদ্রিদে একটি মরশুম কার্লোর কোচিংয়ে খেলেছিলেন তিনি। বেঞ্চ থেকে এসে নিয়মিত গোল করাটা হয়ে দাঁড়িয়েছিল এনড্রিকের অভ্যাস। কিন্তু কার্লো আনসেলোত্তি রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে আর তিনি সুযোগ পাচ্ছিলেন না। ফলে লোনে ফ্রান্সের ক্লাব লিঁও-তে যোগ দেন তিনি। আর ফ্রেঞ্চ লিগে যেন পাখনা মেলে উড়ছেন এই তরুণ ব্রাজিলিয়ান। ১৬ টি লিগের ম্যাচে তিনি করেছেন ৫ গোল ও ৭ টি অ্যাসিস্ট। তার গতির সাথে পাল্লা দি গিয়ে হিমশিম খেয়েছেন লিগের ডিফেন্ডারর বিশ্বকাপেও সাবস্টিটিউট ফুটবলার হিসেবে মাঠে এসে ক্লান্ত ডিফেন্ডারদের গতিতে পরাস্ত করে তিনি হয়ে উঠতে পারেন ব্রাজিলের সেরা গোলমেশিন।

    Click here to Read More
    Previous Article
    কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি শুক্রবার থেকে, কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর
    Next Article
    ‘মৌখালীর মাছ চোর শওকত মোল্লা কি বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন?’ প্রশ্ন তুলে বিস্ফোরক কেয়া ঘোষ

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment