Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এগিয়ে এল প্রথম মেট্রোর সময়, বাড়ছে পরিষেবাও, ব্লু ও গ্রিন লাইনে বড় বদল

    5 days ago

    বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) সময়সূচীতে আসছে বড়সড় বদল। বর্তমানে মেট্রোর ব্লু লাইনে সকাল ৬ টা ৫০ থেকে রাত ৯ টা ৫০ এবং গ্রিন লাইনে সকাল ৬ টা ৩৯ থেকে রাত ১০ টা ৫ পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। তবে এবার সময় বদলাচ্ছে মেট্রোর। কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোম থেকে শনি ব্লু ও গ্রিন দুই লাইনে সকাল ৬ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত চলবে মেট্রো।

    পরিষেবা বাড়ছে মেট্রোর (Kolkata Metro) ব্লু ও গ্রিন লাইনে

    মেট্রোর সংখ্যাও বাড়ানো হচ্ছে ব্লু ও গ্রিন লাইনে। ব্লু লাইনে সোম থেকে শনি ১২ টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। গ্রিন লাইনে সোম থেকে শনিবার ৮ টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। রবিবার ব্লু লাইনে ৬ টি অতিরিক্ত ট্রেন চলবে আর গ্রিন লাইনে রবিবার চলবে অতিরিক্ত ৩ টি ট্রেন। রবিবার ব্লু ও গ্রিন দুই লাইনেই সকাল ৯ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে এখন থেকে।

    Kolkata Metro time schedule changed

    ওভারটাইম করবেন কর্মীরা: জানা যাচ্ছে, মেট্রোর সময় বাড়লেও কর্মী সংখ্যা কিন্তু বাড়ছে না। নির্দিষ্ট স্টেশনগুলিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা রাত সাড়ে ৯ টার পরেও কাজ চালিয়ে যাবেন। এই অতিরিক্ত সময় কাজের জন্য ওভারটাইম ভাতা দেওয়া হবে কর্মীদের।

    আরও পড়ুন : আধার-প্যান যাচাই ছাড়াই হবে ব্যাঙ্কের সব কাজ, কী এই CKYC?

    কতক্ষণ খোলা থাকবে কাউন্টার: আরও জানা যাচ্ছে, রাত ৯ টা ২৫ এর পর ব্লু ও গ্রিন লাইনের (Kolkata Metro) সব বুকিং কাউন্টার বন্ধ হয়ে যাবে। তবে যাত্রীরা এএসসিআরএম, স্মার্ট কার্ড, অ্যাপ ভিত্তিক টিকিটের মাধ্যমে মেট্রোর টিকিট সংগ্রহ করতে পারবেন।

    আরও পড়ুন : সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, বন্ধ হওয়ার মুখে পরিষেবা?

    প্রসঙ্গত, ব্লু ও গ্রিন দুই লাইনেই প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। সম্প্রতি গ্রিন লাইনের সল্টলেক সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল দেখা দেয়। এ নিয়ে চাঞ্চল্য ছড়ালে ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে জানান, ফাটল পিলারের বাইরের অংশে। পিলারের মূল অংশ অক্ষত রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ! কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের
    Next Article
    আজ বাতিল! কবে হবে বকেয়া DA মামলার সুপ্রিম-শুনানি? নতুন আপডেট জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment