Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজ বাতিল! কবে হবে বকেয়া DA মামলার সুপ্রিম-শুনানি? নতুন আপডেট জানুন

    5 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) নিয়ে চর্চা, আলোচনা চলছে। এর মাঝেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার (DA Arrear Case) শুনানি হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হল। বুধবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে শীর্ষ আদালত।

    বকেয়া ডিএ মামলার শুনানি আবার কবে? | (Dearness Allowance)

    বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ডিএ মামলার শুনানির জন্য তৈরি বিশেষ বেঞ্চ বাতিল করা হয়েছে। সাধারণ নিয়মেই বেঞ্চ বসবে। ফলে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি আবার কবে হবে তা এখনও স্পষ্ট নয়।

    আরও পড়ুনঃ ১৮ হাজার টাকা পর্যন্ত বৃত্তি! বিশ্ববীণা স্কলারশিপ কারা পাবেন? যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

    আজ দুপুরে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় ক্যারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। জানা গিয়েছিল, দুপুর ২টোয় ৭ নম্বর কোর্টে বেঞ্চ বসবে। তবে গতকাল রাতে বিজ্ঞপ্তি জারি করে বিশেষ বেঞ্চ বাতিলের কথা জানানো হয়েছে। ফলে আজ ৭ নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় ক্যারল ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর নিয়মিত বেঞ্চ বসবে।

    একইরকমভাবে বাতিল করা হয়েছে বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বিশেষ বেঞ্চ। আজ দুপুর ২টোয় ১২ নম্বর কোর্টে ওই বেঞ্চ বসার কথা থাকলেও তা আর বসবে না। পরিবর্তে সেখানে বিচারপতি মিশ্র ও বিচারপতি চন্দ্রশেখরের নিয়মিত বেঞ্চ বসবে।

    Dearness Allowance(244)

    এদিকে বকেয়া ডিএ মামলার শেষ শুনানিতে রাজ্যের কাছে স্টেটাস রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্ট। গতকালই সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেখানে রাজ্য জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে চার কিস্তিতে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর পরিকল্পনা করা হয়েছে। তবে ১০০ শতাংশ নয়, বরং বকেয়া মহার্ঘ ভাতার ৮৫ শতাংশ মেটাতে চায় রাজ্য। আর্থিক বোঝার কারণে বাকি ১৫ শতাংশের ছাড়ের আবেদন জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    এগিয়ে এল প্রথম মেট্রোর সময়, বাড়ছে পরিষেবাও, ব্লু ও গ্রিন লাইনে বড় বদল
    Next Article
    ১৮ হাজার টাকা পর্যন্ত বৃত্তি! বিশ্ববীণা স্কলারশিপ কারা পাবেন? যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment