Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার ভুরি ভুরি রেশন কার্ড বাতিলের পথে রাজ্য! আপনার কার্ডও হারাবেন? দেখুন কারা তালিকায়

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এবার ভুয়ো রেশন কার্ড (Ration Card) চিহ্নিত করার কাজ শুরু করেছে রাজ্য সরকার। সরকারের দাবি, যাঁরা প্রকৃতপক্ষে রেশনের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। সেই কারণেই বিভিন্ন জেলার রেশন কার্ডের তথ্য খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহভাজন কার্ডগুলির ক্ষেত্রে সরাসরি যাচাইয়ের কাজও শুরু হয়েছে।

    রেশন কার্ড (Ration Card) যাচাই অভিযান

    রাজ্যে বর্তমানে রেশন (Ration Card) সুবিধা পান বিপুল সংখ্যক মানুষ। ২০২৫ সালের হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট রেশন প্রাপকের সংখ্যা ৮ কোটি ৬৭ লক্ষ ১৩ হাজার ৪৩২। এই বিপুল সংখ্যক উপভোক্তাকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ এবং আরকেএসওয়াই বিভাগ। প্রত্যেক শ্রেণির জন্য খাদ্যশস্য বরাদ্দের পরিমাণও আলাদা।

    তবে সরকারের দাবি, এই বিশাল তালিকার মধ্যে এমন কিছু নাম রয়েছে যাঁরা প্রকৃত উপভোক্তা নন। তাই তালিকাকে আরও নির্ভুল করতে ভুয়ো কার্ড শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্পষ্টভাবে জানিয়েছেন, রেশনের সুবিধা শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের কাছেই পৌঁছানো নিশ্চিত করতে হবে।

    কারা পড়তে পারেন বাতিলের তালিকায়?

    খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ভুয়ো কার্ড চিহ্নিত করার জন্য কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, যাঁরা ভারতীয় নাগরিক নন অথচ রেশন কার্ড (Ration Card) ব্যবহার করছেন বলে সন্দেহ রয়েছে, তাঁদের তথ্য খতিয়ে দেখা হবে। এই ক্ষেত্রে ভোটার তালিকার তথ্যও যাচাই প্রক্রিয়ায় কাজে লাগানো হতে পারে।

    এছাড়া এমন অনেক কার্ডও (Ration Card) নজরে এসেছে, যেগুলি সাধারণ নিয়মের তুলনায় অনেক বেশি বয়সে তৈরি হয়েছে। এই ধরনের কার্ডগুলির নথি ও তথ্য পুনরায় পরীক্ষা করা হবে। যাচাইয়ের সময় কোনও অসঙ্গতি বা জালিয়াতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট কার্ড বাতিল করা হতে পারে।

    কীভাবে চলছে যাচাই?

    ভুয়ো কার্ড (Ration Card) শনাক্ত করতে প্রশাসন ইতিমধ্যেই মাঠে নেমেছে। যেসব কার্ড নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, সেসব ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে। উপভোক্তার পরিচয়, নথি এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    Suvendu Adhikari's big instructions to government lawyers to avoid losing in court

    আরও পড়ুনঃ শিক্ষকদের জন্য বড় উপহার! ৮ জুলাই থেকে চালু হচ্ছে ফ্রি চিকিৎসার নতুন স্কিম

    প্রথম পর্যায়ে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলায় এই বিশেষ যাচাই অভিযান চালানো হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, এই ধাপ শেষ হলে ধীরে ধীরে রাজ্যের অন্যান্য জেলাতেও একই প্রক্রিয়া (Ration Card) শুরু করা হবে।

    Click here to Read More
    Previous Article
    পেনশনারদের ৫০% বকেয়া DA চলতি মাসেই! কারা, কত পাবেন? বড় ঘোষণা নবান্নের
    Next Article
    ভাইরাল প্রেমের প্রস্তাব পুরোটাই সাজানো। ওরা আগেই বিয়ে করেছে !

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment