Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুর্গাঙ্গনের পর নিউটাউনে জৈন মন্দির, দোলের মঞ্চে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ দোলের আগের দিন রাজ্য সরকারের অনুষ্ঠানের মঞ্চ থেকেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। নিউটাউনে জৈন সম্প্রদায়ের জন্য প্রায় ৫ একর জমিতে মন্দির তৈরি হবে বলে জানালেন তিনি। কয়েক মাস আগেই সেখানে ‘দুর্গাঙ্গন’-এর শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী।

    হোলির মিলন উৎসব থেকে বড় বার্তা মমতার (Mamata Banerjee)

    আজ মঙ্গলবার রাজ্যজুড়ে দোল উৎসব অনুষ্ঠিত হচ্ছে।এর আগের দিন, অর্থাৎ সোমবার, দোলযাত্রা উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে দোল ও হোলির মিলন উৎসবের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। ওইদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন।

    বক্তব্যের মাঝেই তিনি (Mamata Banerjee) জানান, নিউটাউনে জৈন সম্প্রদায়ের জন্য একটি মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৫ একর জমি বাছাই করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কোথায় মন্দির সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ব বাংলা গেট থেকে প্রায় ৬০০ মিটার দূরে এই জমির অবস্থান।

    মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, জৈন সম্প্রদায়ের প্রতিনিধিরা নিউটাউনে মন্দির তৈরির জন্য জমির আবেদন করেছিলেন। তিনি তাঁদের একটি ট্রাস্ট গঠনের পরামর্শ দেন। সেই ট্রাস্ট গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জমি চূড়ান্ত করা হয়েছে। ট্রাস্টের মাধ্যমেই জমি হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

    Mamata Banerjee Alleges Election Commission Trying to Elect Government Before Polls

    আরও পড়ুনঃ ভবানীপুরে দোল খেললেন শুভেন্দু, মুখ্যমন্ত্রীর ঘাঁটিতেই কি লড়াইয়ের ইঙ্গিত?

    উল্লেখ্য, দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর নিউটাউনে ‘দুর্গাঙ্গন’ তৈরির পরিকল্পনা ঘোষণা করা হয়। গত ২৯ ডিসেম্বর তার ভিতপুজো সম্পন্ন হয়েছে। প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা ব্যয়ে সেই প্রকল্পের কাজ এগোচ্ছে। এর পাশাপাশি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসও করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এবার নিউটাউনে জৈন মন্দির নির্মাণের ঘোষণা সামনে আসতেই রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    'নাস্তিকতা আর সেকুলারিজম কে নিপাত দিতে হবে' হিন্দুদের উদ্দেশ্যে বড় বার্তা শুভেন্দুর
    Next Article
    হোলিতে ছুটি বাড়ছে? ৩ ও ৪ মার্চ ব্যাঙ্ক খোলা না বন্ধ, দেখে নিন আপডেট তালিকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment