Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুপুরের পরই সারপ্রাইস! দক্ষিণবঙ্গ নিয়ে ‘ভালো খবর’ দিল আবহাওয়া দপ্তর

    5 days ago

    বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকেই বাড়ছে উত্তাপ। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে গরমের চোটে টেকা দায়। খাতায়-কলমে বর্ষা রাজ্যে ঢুকলেও দক্ষিণবঙ্গবাসীর এখনও স্বস্তি মেলেনি। এরই মধ্যে ভালো খবর দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, আজ ফের একবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনাও। যার জেরে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে সাময়িকভাবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, এদিন দুপুরের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দোসর হতে পারে হালকা ঝোড়ো হাওয়া। বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা।

    কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া ও হুগলি,পূর্ব ও পশ্চিম বর্ধমান,নদীয়া ও মুর্শিদাবাদ,বীরভূম, বাঁকুড়ায়। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গবাসী।

    আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেশ কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে টানা বৃষ্টি বা ভারী বৃষ্টি না হওয়ায় গরমের জ্বালা-পোড়া কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি থামলেই বাড়বে অস্বস্তি। ভ্যাপসা গরম ফিল হবে।

    south bengal weather(236)

    আরও পড়ুন: রাতারাতি ৫০০ মিলিয়ন ডলার থেকে শূন্যে! ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতে ব্যবসা হারিয়ে আক্ষেপ তুরস্কের সংস্থার

    উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতেও কম-বেশি ঝড়-বৃষ্টি চলবেই আপাতত।

    Click here to Read More
    Previous Article
    ঝাড়ু হাতে বাগবাজারে মায়ের ঘাট পরিষ্কারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    Next Article
    স্ত্রী এখনও অধরা, ফ্রিজ ৫ ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সব্যসাচী দত্ত মামলায় নতুন মোড়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment