Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৫০০ নয়, এবার পুরোপুরি ৩০০০! অক্টোবর থেকেই শুরু, কারা পাবেন টাকা?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : একাধিক আর্থিক প্রকল্প নিয়ে ঘোষণা হয়েছে রাজ্য বাজেটে। অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ থেকে বার্ধক্য, বিধবা ভাতায় অর্থ বৃদ্ধি, গর্ভবতী এবং কলেজ পড়ুয়াদের জন্যও আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও শিক্ষিত বেকার যুবকদের জন্য চালু হবে মাসিক ভাতা। এর নাম রাখা হয়েছে যুবশক্তি ভরসা প্রকল্প (Bharosa Scheme)। আগামী অক্টোবর থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে।

    অক্টোবর থেকে শুরু ভরসা কর্মসূচি (Bharosa Scheme)

    আগামী অক্টোবর মাস থেকে ‘ভরসা কর্মসূচি’ শুরু হওয়ার কথা জানানো হয়েছে বাজেটে। স্নাতক বেকারদের জন্য এই প্রকল্পের আওতায় মাসে ৩০০০ টাকা দেওয়া হবে আর অন্যান্যরা পাবেন মাসে ২০০০ টাকা। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? কীভাবেই বা আবেদন করা যাবে এই প্রকল্পের জন্য?

    New bharosa scheme for unemployed youth

    কারা পাবেন সুবিধা: অর্থমন্ত্রী এদিন জানান, যে পরিবারের আয় ১ লক্ষ টাকার কম এবং অন্য কোনও আর্থিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারাই পাবেন এর সুবিধা। ২১ থেকে ৪৫ বছর বয়সী শিক্ষিত বেকার যুবকদের জন্য অক্টোবর থেকে যুবশক্তি ভরসা প্রকল্প (Bharosa Scheme) শুরু হবে।

    আরও পড়ুন : রোজকার রান্না থেকেই হবে রোজগার, গৃহবধূদের জন্য বড় ঘোষণা বাজেটে

    অর্থ বাড়িয়ে দ্বিগুণ: উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলেই চালু হয়েছিল যুব সাথী প্রকল্প। ওই প্রকল্পের আওতায় বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছিল।

    আরও পড়ুন : ১ লা জুলাই পরবর্তী কিস্তি অন্নপূর্ণা যোজনার, আপনি পাবেন টাকা? চেক করুন এভাবে

    এবার সেই প্রকল্পের জায়গায় শুরু হল যুবশক্তি ভরসা প্রকল্প। ভাতার অর্থের অঙ্কও বাড়িয়ে করা হল দ্বিগুণ। আগামী অক্টোবর থেকেই শুরু হবে এই কর্মসূচি।

    Click here to Read More
    Previous Article
    'রাজ্যে শিল্পের জন্য বামেদের বিকল্প কেও নেই' বাজেট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ Bikash Ranjan-এর
    Next Article
    ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট খোলাতে হাইকোর্টে গিয়েও মুখ পুড়ল তৃণমূলের! পিছোলো শুনানি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment