Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুই ম্যাচে ৮ গোল! উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা, কলকাতা লিগে বিধ্বংসী মেজাজে ইস্টবেঙ্গল

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কলকাতা লিগে (Calcutta Football League) চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) জার্সিতে প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন প্রাক্তন ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবলার সায়ন ব্যানার্জি। ৪-০ ফলে নিজেদের প্রথম ম্যাচ জিতে টানা দুইবারের চ্যাম্পিয়ন লাল-হলুদ শিবিরকে যেন অদৃশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল সবুজ-মেরুণ ব্রিগেড। বুধবার সেই চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলো ইস্টবেঙ্গল। তারকা তরুণ ফুটবলার পি ভি বিষ্ণুর (PV Vishnu) হ্যাটট্রিকে ভর করে প্রতিপক্ষ বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমীকে ৫-১ ফলে উড়িয়ে দিলো লাল-হলুদ শিবির।

    এদিন ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ম্যাচের ললাট-লিখন স্পষ্ট করে দিয়েছিলেন বিষ্ণু। ইস্টবেঙ্গলের হয়ে বাকি দুটি গোল করেন জেসিন টি কে এবং আদিবাসী ফুটবলার বিজয় মুর্মু। ইস্টবেঙ্গলের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে জয়ের কোনও আশা ছিল না বিধাননগরের। কিন্তু এদিন বল পায়ে নজর কেড়েছিলেন তরুণ বাঙালি ফুটবলার সুমিত মজুমদার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দলের একমাত্র গোল করেন তিনি। এছাড়া তার একটি শট এদিন পোস্টে লেগেও ফেরে। নয়তো গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জোড়া গোল করার গৌরব অর্জন করতে পারতেন এই তরুণ ফুটবলার।

    তারকাদের ভিড়েও যোগ্য হিসেবেই যে ইস্টবেঙ্গলের আইএসএলের দলে নিয়মিত সুযোগ পেতেন, তা এদিন আরও একবার প্রমাণ করলেন বিষ্ণু। ম্যাচের ২৫ মিনিট নাগাদ তার করা ফ্রি কিক গোলটি চোখে লেগে থাকবে ভক্তদের। এছাড়া ম্যাচের শুরুর দিকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত শটে করা তার গোলটিও নজর কেড়েছে ফুটবল প্রেমীদের।

    আরও পড়ুন: স্প্যানিশ কোচের মগজাস্ত্রে ফিকে হলো এমবাপ্পের ফ্রান্স! ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন

    প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। বিনো জর্জের তত্ত্বাবধানে গত দুই মরশুমের মতোই ডানা মেলে উড়ছে ৪১ বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া ক্লাবটি। তবে তাদের আসল পরীক্ষা যে মোহনবাগানের বিরুদ্ধেই হবে তা অন্তরে অন্তরে ভালোই জানেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আপাতত ম্যাচ বাই ম্যাচ এগোতে চাইছে লাল-হলুদ শিবির।

    Click here to Read More
    Previous Article
    বিরাট রেকর্ডের সামনে বুমরা! ভারতের জার্সি গায়ে ভাঙতে চলেছেন শচীন টেন্ডুলকারের দুর্দান্ত কীর্তি
    Next Article
    হয়নি প্রতিশ্রুতি পূরণ! টিম ইন্ডিয়া ছাড়তে চান এই কোচ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment