Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিরাট রেকর্ডের সামনে বুমরা! ভারতের জার্সি গায়ে ভাঙতে চলেছেন শচীন টেন্ডুলকারের দুর্দান্ত কীর্তি

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রায় ২ বছর ৭ মাস পরে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে ওডিআই ম্যাচ খেলতে নেমেছিলেন। কিন্তু মহাতারকা যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) পারফরম্যান্স দেখে মনেই হয়নি তিনি এত লম্বা বিরতির পর ৫০ ওভারের ক্রিকেটে ফিরছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) প্রথম ওডিআইতে, বাকি বোলাররা যখন রান খরচা করছেন, তখন কৃপণ বোলিং করে ধীরে ধীরে ব্রিটিশ ব্যাটিংয়ের ওপর চাপ বাড়ান তারকা ফাস্ট বোলার। ফলস্বরূপ উইকেট পেতে থাকেন ভারতের বাকি পেসাররা।

    ১৫০ তম ওডিআই উইকেট পেলেন বুমরা:

    ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারতের স্মরণীয় জয়ের দিনে নিজের ১৫০ তম ওডিআই উইকেটটি তুলে নেন বুমরা। তৃতীয় দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ১৫০ ওডিআই উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি। এই ফরম্যাটে দেড়শো উইকেট পেতে তাকে ৪৬০৫ টি লিগ্যাল ডেলিভারি করতে হয়েছে। তার আগে রয়েছেন শুধুমাত্র মহম্মদ সামি (৪০৭০) এবং কুলদীপ যাদব (৪৫১৩)।

    মঙ্গলবার ১৬ তম ভারতীয় বোলার হিসেবে ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। সিরিজের বাকি দুই ম্যাচে চারটি উইকেট পেলেই তিনি সর্বোচ্চ ভারতীয় ওডিআই উইকেটশিকারীদের তালিকায় ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। তবে এই তালিকায় শীর্ষস্থানে থাকা কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলের (৩৩৭) রেকর্ড আর ছোঁয়া হবে না তার।

    আরও পড়ুন: গম্ভীর নয়, কোহলির সাথে কথা বলে ২০২৭ বিশ্বকাপের ভারতীয় দল গঠন করছেন শুভমান গিল!

    টি-টোয়েন্টি সিরিজে শোচনীয় পারফরম্যান্স করার পর ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। তার একটা অন্যতম বড় কারণ হলো যশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ তারকার দলে প্রত্যাবর্তন। ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের পর এই প্রথমবার ভারতের জার্সিতে এই নির্দিষ্ট ফরম্যাটে মাঠে নেমেছেন তিনি। এদিন ৯ ওভার হাত ঘুরিয়ে ৩১ রান খরচ করে ১টি উইকেট পেয়েছেন তিনি।

    আরও পড়ুন: অপ্রতিরোধ্য ফর্মে শুভমান গিল, কোহলি বা শচীনের ঝুলিতেও নেই এমন রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক!

    আসন্ন ওডিআই বিশ্বকাপের বেশিরভাগ অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। স্বাভাবিক ভাবেই সেই বাড়তি বাউন্সযুক্ত উইকেটে ফাস্ট বোলাররা বাড়তি সাহায্য পাবেন। ফলে যশপ্রীত বুমরার উপস্থিতি হয়ে উঠবে অতীব গুরুত্বপূর্ণ। ভারতীয় দলও চাইবে সম্পূর্ণ সুস্থভাবে তিনি এবং দুর্দান্ত ফর্মে থেকে তিনি সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করুক।

     

    Click here to Read More
    Previous Article
    আর নয় মৃত্যুমিছিল! হরমুজে বাড়বে ভারতীয় নাবিকদের নিরাপত্তা, বড় পদক্ষেপ কেন্দ্রের
    Next Article
    দুই ম্যাচে ৮ গোল! উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা, কলকাতা লিগে বিধ্বংসী মেজাজে ইস্টবেঙ্গল

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment