Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দু মিনিটে হবে টিকিট বুকিং, নতুন ওয়েবসাইটে কীভাবে হবে কাজ? রইল স্টেপ বাই স্টেপ গাইড

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : নতুন রূপ পেয়েছে আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট। আইআরসিটিসির নতুন বিটা ভার্সন চালু করেছে ভারতীয় রেল। অনেকেই আইআরসিটিসির ওয়েবসাইট ব্যবহার করেই টিকিট কেটে থাকেন। তবে নতুন ভার্সনটি এখন সাধারণ মানুষের জন্য পরীক্ষামূলক ভাবে ব্যবহারের জন্য খোলা রয়েছে। এই নতুন ওয়েবসাইট ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতা জানাতে পারবেন। তার ভিত্তিতেই ওয়েবসাইটে জরুরি পরিবর্তন করা হবে।

    আইআরসিটিসির নতুন ওয়েবসাইট (IRCTC)

    অনলাইনে টিকিট বুকিং প্রক্রিয়া আরও সহজ, উন্নত করতে ওয়েবসাইটে পরিবর্তন আনা হয়েছে। জানিয়ে রাখি, https://www.irctc.co.in/eticket/ এ ক্লিক করতে হবে। এছাড়া আইআরসিটিসির হোমপেজেও থাকছে বিটা ভার্সনের লিঙ্ক। এই পরীক্ষা যদি সফল হয় তাহলে আগামী সপ্তাহের মধ্যে যাত্রীরা নতুন পোর্টাল ব্যবহার করতে পারবেন।

    How to book ticket in IRCTC new website

    কীভাবে টিকিট বুকিং: সরাসরি লিঙ্কে গিয়েও নতুন ওয়েবসাইটটি ব্যবহার করা যাবে। এই ওয়েবসাইট থেকে টিকিট কাটার কিছু সহজ উপায়। ওয়েবসাইটের হোমপেজে লগইন বাটনে ক্লিক করে ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে হবে। এরপর ‘From’ এ যাত্রা শুরুর স্টেশনের নাম, ‘To’ তে গন্তব্য স্টেশনের (IRCTC) নাম এবং যাত্রার তারিখ সহ প্রয়োজনীয় ছাড় বেছে নিয়ে ‘Search Trains’ এ ক্লিক করুন। সেখানে ওই রুটে চলাচলকারী সমস্ত ট্রেনের তালিকা দেখা যাবে। পছন্দমতো ট্রেন বেছে নিয়ে ‘Check Availability’তে ক্লিক করুন। এরপর ‘Book’ বাটনে যেতে হবে।

    আরও পড়ুন : কাঁচা ইলিশ নাকি পাকা ইলিশ, দুটোর পার্থক্য কী? স্বাদ কোনটার বেশি?

    করতে হবে পেমেন্ট: এরপর ‘Continue Booking’ এ ক্লিক করতে হবে। নতুন যে পেজটি খুলবে তাতে যাত্রীদের নাম, বয়স, লিঙ্গ সহ অন্যান্য জরুরি তথ্য দিতে হবে। তথ্য পূরণ করার পর পেমেন্ট পেজে যেতে হবে। পেমেন্ট পেজটিতে সুবিধা মতো পেমেন্ট অপশন বেছে নিতে হবে। পেমেন্ট সফল হলেই তৈরি হয়ে যাবে ই টিকিট।

    আরও পড়ুন : বিয়ের মরশুমে আকাশছোঁয়া মাটনের দাম, কলকাতার বাজারে কত করে চলছে কেজি?

    জানা যাচ্ছে, রেলের নতুন ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের ক্ষমতা বাড়ছে। প্রতি মিনিটে ৪০ লক্ষেরও বেশি টিকিট সংক্রান্ত অনুসন্ধান করতে পারবে নতুন সিস্টেম। যাত্রীরা বুকিংয়ের সময় পছন্দসই আসন বেছে নিতে পারবেন। একাধিক ভারতীয় ভাষায় উপলব্ধ থাকবে এই ওয়েবসাইট। বিভিন্ন ক্লাসের সব আসন এক জায়গায় দেখা যাবে এই ওয়েবসাইটে।

    Click here to Read More
    Previous Article
    বড় পদক্ষেপ BCCI-র! ভারতীয় ক্রিকেটে লাগু হতে চলেছে একাধিক নতুন নিয়ম, দেখুন তালিকা
    Next Article
    West Bengal Congress 21 July Live: শহীদ মিনারে কংগ্রেসের ২১-এ জুলাই দেখুন সরাসরি | Subhankar Sarkar

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment