Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় পদক্ষেপ BCCI-র! ভারতীয় ক্রিকেটে লাগু হতে চলেছে একাধিক নতুন নিয়ম, দেখুন তালিকা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটে নতুন নিয়মের ক্ষেত্রে এবার বড় পদক্ষেপ গ্রহণ করেছে BCCI। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BCCI ঘরোয়া ক্রিকেটে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রস্তাবিত নতুন নিয়মগুলি (New Rules) বাস্তবায়ন করছে। এই নতুন নিয়মগুলি রঞ্জি ট্রফি থেকে শুরু করে বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে প্রযোজ্য হবে। প্রথম-শ্রেণির ক্রিকেটে দিনের শেষ ওভারে পরিবর্তন থেকে শুরু করে হেড কোচের মাঠে প্রবেশ পর্যন্ত সবকিছুই এই নিয়মের আওতায় রয়েছে। এছাড়াও, ঘরোয়া ক্রিকেটে উইকেটকিপারের গ্লাভস সংক্রান্ত একটি নতুন নিয়মও কার্যকর করা হবে। এর পাশাপাশি ওয়াইড নিয়েও নতুন নিয়ম চালু করা হবে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক ভারতীয় ঘরোয়া ক্রিকেটে (Domestic Cricket) কোন নিয়মগুলি কার্যকর হতে চলেছে।

    ভারতীয় ক্রিকেটে একাধিক নতুন নিয়ম লাগু করতে চলেছে BCCI:

    এই নতুন নিয়মগুলি ভারতীয় ক্রিকেটে কার্যকর করা হবে: জানিয়ে রাখি যে, নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে দিনের শেষ ওভারটি সম্পূর্ণ করা বাধ্যতামূলক হবে। এর মানে হল, দিনের শেষ ওভারে কোনও উইকেট পড়লে খেলা সেখানে থামবে না। বরং, নতুন ব্যাটারকে দিনের শেষ বল পর্যন্ত খেলতে হবে।

     BCCI is going to implement several new rules in Indian cricket.

    এছাড়াও, ওডিআই ম্যাচে ড্রিঙ্কস ব্রেকের সময় হেড কোচ মাঠে প্রবেশ করতে পারবেন। এদিকে, যদি কোনও ব্যাটার ইচ্ছাকৃতভাবে কম রান নেন, তাহলে ফিল্ডিং অধিনায়ক সিদ্ধান্ত নিতে পারবেন কোন ব্যাটার পরবর্তী বলটি মোকাবিরলা করবেন।

    আরও পড়ুন: টোল প্লাজার ২০ কিমির মধ্যে বসবাসকারীদের জন্য সুখবর! এবার বাড়িতে বসেই বানিয়ে নিন লোকাল পাস

    বল ডেড ঘোষণা করার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। বলটি ডেড বলে গণ্য হওয়ার জন্য এখন আর বোলার বা উইকেটকিপারের দখলে থাকার প্রয়োজন নেই। বলটি কোনও ফিল্ডারের হাতে থাকলে বা মাটিতে পড়ে গেলেও তা ডেড বলে গণ্য হবে।

    আরও পড়ুন: গ্রামের বিদ্যুৎ আলোকিত করবে শহরকে! ভারতের প্রথম সবথেকে শক্তিশালী ট্রান্সফর্মার তৈরি করল BHEL

    এদিকে, ODI এবং T20 ম্যাচে লেগ-সাইড ওয়াইডের জন্য নির্দেশিকা জারি করা হবে। বল নিক্ষেপ করার সময় প্রত্যেক ফিল্ডারকে বাউন্ডারি লাইনের মধ্যে থাকতে হবে। এছাড়াও, রান-আপের সময় গ্লাভস সামনে বাড়িয়ে ধরার জন্য উইকেটরক্ষকদের আর শাস্তি দেওয়া হবে না।

    Click here to Read More
    Previous Article
    সরকারি বাসে বড় চমক! ৫০টি নতুন AC বাস উদ্বোধন, আরও আসছে EV বাস
    Next Article
    দু মিনিটে হবে টিকিট বুকিং, নতুন ওয়েবসাইটে কীভাবে হবে কাজ? রইল স্টেপ বাই স্টেপ গাইড

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment