Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দিঘায় যাওয়ার প্ল্যান থাকলে বাতিল করুন, সমুদ্রে নামা নিয়ে বড় সতর্কবার্তা দিল প্রশাসন

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : সস্তায় বাড়ির কাছে ঘোরার জন্য দিঘা বাঙালির কাছে একটা আবেগ। গ্রীষ্ম, বর্ষা থেকে শীত সব মরশুমেই দিঘায় (Digha) উপচে পড়ে ভিড়। সমুদ্রের ধারে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে এই সময় যদি দিঘা যাওয়ার প্ল্যান থাকে তবে তা বাতিল করাই ভালো। কারণ পর্যটকদের জন্য সতর্কবার্তা দিয়েছে প্রশাসন।

    খামখেয়ালি আবহাওয়ায় দিঘায় (Digha) উত্তাল সমুদ্র

    আসলে গত কয়েকদিন ধরেই কালবৈশাখী, ঝড় বৃষ্টির দাপট চলছে কলকাতা সহ অন্য সব জেলায়। চলতি সপ্তাহেই আবারও রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। তার জেরেই উত্তাল দিঘার সমুদ্র। সোমবার রাতে বৃষ্টি হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে দিঘায়। ঝিরঝির বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া রয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সমুদ্রে স্নান করা নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন।

    Government gave strict instructions for digha

    সতর্কতা জারি আবহাওয়া দফতরের: গত কয়েকদিন ধরেই দুর্যোগ চলছে বাংলায়। ঘূর্ণাবর্ত, স্কোয়াল ফ্রন্টের পাশাপাশি কালবৈশাখীর জেরে লাগাতার ঝড়বৃষ্টি চলছে। দিঘাতেও (Digha) সোমবার থেকেই সমুদ্র উত্তাল। ঢেউয়ের উচ্চতাও বেড়ে চলেছে। আবহাওয়া দফতরের তরফে উপকূলবর্তী জেলাগুলির জন্য আগেই সতর্কতা জারি করা হয়েছিল।

    আরও পড়ুন : রাহুলকে ছাড়াই চলবে সিরিয়াল? কী হবে ‘ভোলেবাবা…’র ভবিষ্যৎ?

    সতর্ক রয়েছে প্রশাসন: মঙ্গলবার সকাল থেকেই দিঘায় ঝোড়ো হাওয়ার সঙ্গে টিপটিপ বৃষ্টি লেগে রয়েছে। তবে পর্যটক কম নেই। মেঘলা আবহাওয়ায় সমুদ্রের হাওয়া উপভোগ করতে সকাল থেকেই ভিড় সৈকতে। তবে সকালে জোয়ার থাকায় দুপুর থেকে অনেকে সমুদ্রে নামেন স্নান করতে।

    আরও পড়ুন : ফের ডিমের দামে উর্দ্ধগতি, কলকাতায় প্রতি পিস কত করে বিকোচ্ছে?

    দিঘার সৈকতে কড়া নজরদারি চলছে প্রশাসনেরও। সৈকতে মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্স কর্মী। সতর্ক রয়েছেন লাইফগার্ডরা। পর্যটকরা যাতে গভীর সমুদ্রে না নামেন তার জন্য মাইকিংও চলছে সমানে।

    Click here to Read More
    Previous Article
    "রোহিঙ্গা ঢুকিয়েছে তৃণমূল। দেশ এবং রাজ্যের নিরাপত্তার সাথে কম্প্রোমাইজ করেছে এরা", শমীক ভট্টাচার্য।
    Next Article
    CEO দপ্তরের বাইরে উত্তেজনা! 'BJPকে দুর্বল ভাববেন না' প্রার্থী হতেই TMCকে হুঙ্কার Santosh Pathakএর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment