Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দিঘা ট্রিপে বড় রিলিফ! ২টি সামার স্পেশাল ট্রেন চালু, কবে থেকে বুকিং শুরু জানুন

    6 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: গরমের ছুটির সামনেই আসছে। এই সময় বহু মানুষ দীঘা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে ট্রেনের টিকিট না পাওয়ার কারণে অনেকের যাওয়া হয়ে ওঠেনা। তবে পর্যটকদের কথা মাথায় রেখে সোমবার থেকে দুটো সামার স্পেশাল ট্রেন চালু করল দক্ষিণ পূর্ব রেলওয়ে (Indian Railways)। এর ফলে এবার সহজেই আপনি হাওড়া থেকে দিঘা যেতে পারবেন। পাশাপাশি একই দিনে আপনি হাওড়া থেকে হলদিবাড়ি জন্য দুটো ট্রেন চালু হয়েছে বলে জানা যাচ্ছে।

    গরমের ছুটিতে দিঘা ট্রিপ প্ল্যান? ২টি স্পেশাল ট্রেন—শুরু কবে জানুন (Indian Railways)

    শনিবার প্রকাশিত দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৮০০৩ এবং ০৮০০৪ ট্রেন দু’টি হাওড়া থেকে দিঘা এবং দিঘা থেকে হাওড়া যাতায়াত করবে। এছাড়াও হাওড়া থেকে হলদিয়া এবং হলদিয়া থেকে হাওড়া যাতায়াত করবে ০৮০০১ এবং ০৮০০২ নম্বর ট্রেন দু’টি। এই দুটো ট্রেনের ফলে দিঘার সঙ্গে শিল্পশহরে যাতায়াতের পথ সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

    Indian Railways planning a trip to Digha during summer vacation 2 special trains

    আরও পড়ুন: প্যান কার্ড বানাতে বড় নিয়ম সামনে, শুধু আধার নয়—এই কাগজ ছাড়া হবে না কাজ

    এছাড়াও দক্ষিণ পূর্ব রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজ কুমার ঘড়া এই সামার স্পেশাল ট্রেন চালু করায় রেলওয়েকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সামার স্পেশাল ট্রেনের জন্য আবেদন করেছিলাম আমরা। অবশেষে দুই জোড়া ট্রেনের টাইম টেবল প্রকাশিত হয়েছে। সোমবার থেকেই যাত্রীরা পরিষেবা পাবেন। আমরা আনন্দিত।’

    পাশাপাশি দিঘায় বেড়ানোর কোনও মরশুম নেই। তবে গ্রীষ্মের এই সময়ে পর্যটকদের অনেকেই ভিড় জমান সমুদ্র সৈকতে। দুই জোড়া ট্রেন চালু হওয়ায় তাঁরা সুবিধা পাবেন বলাই বাহুল্য। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়তি এই চারটি ট্রেন চলবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    কোচবিহারে নরেন্দ্র মোদির সভায় রামভক্ত হনুমানজি | Narendra Modi | Coochbehar | Hanuman
    Next Article
    তুমুল দুর্যোগ শুরু! দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির জোড়া সতর্কতা আগামী দু’ঘণ্টায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment