Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দই-কাতলা, মাছের মাথা দিয়ে ডাল—বিজয় উৎসবের টেবিলে রাজনীতি, তৃণমূলকে নিশানা বিজেপির

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। আর এবার বাঙালির এই প্রিয় খাবার কে নিয়ে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে দড়ির টানাটানি। বিজেপি (BJP)ক্ষমতায় এলে বাঙালির হয়তো মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এমনটাই আশঙ্কার কথা জানিয়েছিল তৃণমূল। আর এবার সেই মতো প্রচারও করেছিল তৃণমূল। তবে এবার জেতার পর সল্টলেকে মাছ খাইয়ে হবে সেলিব্রেশন। এমনটাই বিজেপি নেতারা এটাই প্রমাণ করতে চাইছে।

    বিজয় উৎসবে বাঙালি মেনু, তৃণমূলকে খোঁচা বিজেপির (BJP)

    যদীও বিজেপির (BJP) রাজ্য নেতৃত্ব আজ ঠিক করেছেন বিজেপির রাজ্য দফতরে বিজয় উৎসব হবে মাছ-ভাতেই। এক কর্মী বলেন, ‘আমরা আজ ভীষণ খুশি। আজ আনন্দ সহকারে মাছ-ভাত খাব।

     BJP Takes a dig at trinamool bengali menu for victory celebration

    আরও পড়ুন: ভোটগণনায় নাটকীয় মোড়, দুপুরেই বিধাননগরে সমীকরণ বদলে দিলেন সুজিত

    এমনকি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সব রাজ্যে মাছ বন্ধ করে দিয়েছে। দেখছেন কে কী খায়? কে কী পরে? বিজেপি রাজ্য পাশে ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি দেখে আসুন। মাছ খাওয়া বন্ধ। মাংস খাওয়া বন্ধ’।

    পাশাপাশি রাজ্যে প্রচারে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গে মাছের এতো চাহিদা, কিন্তু পশ্চিমবঙ্গ মৎস্য উৎপাদনে আত্মনির্ভর নয়। নিজের ১৫ বছরের শাসনে তৃণমূল কংগ্রেস আপনাদের মাছও দিতে পারেনি।

    এবার রাস্তাতেও নেমে এসেছিল মাছ নিয়ে তৃণমূল বিজেপির টানাপোড়েন। তৃণমূলের অভিযোগের পরে মাছ নিয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে ময়দানে নামে বিজেপিও (BJP)।

    Click here to Read More
    Previous Article
    “সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিয়েছে তাই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ গড়তে চলেছে” - ManojTigga
    Next Article
    গরমের ছুটি নিয়ে আপডেট, কবে থেকে বন্ধ পঠন-পাঠন? জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment