Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ধারাবাহিকতার আর এক নাম এমবাপ্পে! পেনাল্টি নষ্ট করলেও মরক্কোকে উড়িয়ে ফ্রান্সকে তুলে আনলেন বিশ্বকাপের সেমিতে

    2 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ম্যাচের বয়স তখন ২৮ মিনিট। পেনাল্টি পেয়েও সেই সুযোগ থেকে দলকে লিড এনে দিতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappe)। দুর্দান্ত সেভে মরক্কোকে (Morocco) বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে বাঁচিয়ে রাখলেন গোলরক্ষক ইয়াসিন বোনো। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে সকলেই তখন অঘটনের স্বপ্ন দেখছেন। কিন্তু তেমন কিছু হলো না। ২-০ ফলে মরক্কোকে টেক্কা দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ফ্রান্স (France)।

    ফ্রান্সের এই জয়ের নায়ক সেই কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ নষ্ট করে রক্তচাপ বাড়িয়েছিলেন ভক্তদের। কিন্তু এরপর নিজে গোল করলেন, সতীর্থ উসমান ডেম্বেলেকে দিয়ে গোল করালেন। ফের একবার হয়ে উঠলেন ম্যাচের নায়ক। তারকা সমৃদ্ধ ফ্রেঞ্চ ফুটবল দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হওয়াটা একপ্রকার অভ্যাসে পরিণত করে ফেললেন তিনি।

    আরও পড়ুন: এক হয়ে গেলেন এর্লিং হাল্যান্ড ও মারাদোনা! ৩৬ বছরের পুরোনো ক্ষত নিয়ে বিশ্বকাপ ছাড়লো ব্রাজিল

    আজ চলতি বিশ্বকাপে তার অষ্টম গোলটি পেয়ে গেলেন এমবাপ্পে। প্রথম ফুটবলার হিসেবে দুটি বিশ্বকাপে আটটি করে গোল করার রেকর্ড গড়লেন তিনি। একের পর এক প্রতিপক্ষের বিরুদ্ধে নিয়মিত গোল করাটা যেন তার অভ্যাস হয়ে উঠেছে। গোল্ডেন বুটের দৌড়েও লিওনেল মেসির ওপর চাপ বজায় রাখলেন তিনি।

    বিশ্বকাপে মোট ২০ ম্যাচ খেলে ২০ গোল করে রেকর্ড তৈরি করেছেন এমবাপ্পে। সেইসঙ্গে চলতি বিশ্বকাপে তার নামের পাশে রয়েছে ৩ টি অ্যাসিস্ট। মজার ব্যাপার হলো তার প্রতিটি অ্যাসিস্ট থেকেই গোল করেছেন উসমান ডেম্বেলে। চলতি বিশ্বকাপে এই নিয়ে পাঁচ গোল করে ফেলেছেন তিনি।

    আরও পড়ুন: চলতি বিশ্বকাপে প্রথমবার ২০-র ওপরে উঠবে লিওনেল মেসির আর্জেন্টিনা! জানুন কিভাবে

    স্পেন এবং বেলজিয়াম ম্যাচের বিজয়ী পরবর্তী পর্যায়ে মুখোমুখি হবে ফ্রেঞ্চ দলের। কিন্তু সাম্প্রতিক ফর্ম দেখে এমনটা আশা করা খুব কঠিন যে তাদের মধ্যে কেউ আটকাতে পারবে এই অপ্রতিরোধ্য ফ্রান্স দলকে। ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে টানা তিনবার বিশ্বকাপ ফাইনালে ওঠার রেকর্ড গড়তে গেলে আর একটি ম্যাচ জিততে হবে ফ্রান্সকে।

     

    Click here to Read More
    Previous Article
    দীর্ঘ অপেক্ষার পর সুখবর, কালনা-চুঁচুড়া রুটে বাস চালু করল SBSTC, দেখুন টাইমটেবিল
    Next Article
    রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন মুকুট, রোপওয়ের পাশাপাশি নতুন চিড়িয়াখানা পাচ্ছে জঙ্গলমহল

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment