Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দীর্ঘ অপেক্ষার পর সুখবর, কালনা-চুঁচুড়া রুটে বাস চালু করল SBSTC, দেখুন টাইমটেবিল

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য সরকার পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়নের উপর জোর দিয়েছে। ইতিমধ্যেই মহিলাদের জন্য সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। আর এবার একেরপর এক নতুন রুট থেকে শুরু করে বন্ধ হয়ে যাওয়া রুটও পুনুরুজ্জীবন পেয়ে যাবে ঠিকই। এমনই একটি সুখবর হল, বৃহস্পতিবার অর্থাৎ ৯ই জুলাই থেকে চালু হচ্ছে কালনা-চুঁচুড়া রুটের নতুন বাস পরিষেবা (Kalna-Chuchura Bus Service)।

    কালনা-চুঁচুড়া রুটে SBSTC এর নতুন বাস

    যেমনটা জানা যাচ্ছে, বর্তমানে মোট ২টি বাস চালানো হবে। পরবর্তীতে যাত্রী সংখ্যা ও প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হতে পারে। নতুন এই বাসটি সকাল ৮টা ১৫ নাগাদ কালনা থেকে ছাড়বে। এরপর গুপ্তিপাড়ায় ৮টা ২০ মিনিট ও শেষমেশ চুঁচুড়া পৌঁছাবে সকাল ১০টা ৩০ নাগাদ। আরেকটি বাস বিকেল ৩টের সময় ছাড়বে ও বিকেল ৫টা নাগাদ চুঁচুড়া পৌঁছাবে। যাত্রাপথে বাসটি সোমরা বাসস্ট্যান্ড, বলাগড় বাস স্ট্যান্ড, জিরাট বাস স্ট্যান্ড, ডুমুরদহ বাস স্ট্যান্ড থেকে শুরু করে আরও অনেক স্টপেজে এ দাঁড়াবে।

    এদিন মন্ত্রী সুমনা সরকার জানান, মুখ্যমন্ত্রী তথা পরিবহণ মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম। সেটা মঞ্জুর হয়ে বৃহস্পতিবার থেকেই বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। বলাগড় থেকে অনেকেই কাজের জন্য যান, আশা করা হচ্ছে তাদের অনেকটাই সুবিধা হবে এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে।

    আরও পড়ুনঃ মানুষের অসুবিধা বরদাস্ত নয়! আসানসোলে দ্রুত ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ অগ্নিমিত্রার

    আরও একাধিক রুটে চালু বাস পরিষেবা

    প্রসঙ্গত, শুধুমাত্র একটি রুটে নয় ইতিমধ্যেই একাধিক রুটে নতুন করে বাস পরিষেবা চালু হয়েছে। যেমন এগরা-পটাশপুর-ভগবানপুর রুটে SBSTC এর বাস পরিষেবা শুরু হয়েছে। গত রবিবারেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ভগবানপুর বিধানসভার বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক।

    অন্যদিকে সরকারি না হলেও দীর্ঘদিনের অপেক্ষার পর কুলিয়া-গাদিয়াড়া রুটের রুটেও প্রাইভেট বাস পরিষেবা চালু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, গ্রামীণ হাওড়ার বহু রুটে আগামী দিনে বাস পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ওই রুটে ২০টি বাস চলবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে। কেউ রুটে সর্বোচ্চ ভাড়া ২৫ টাকা ধার্য্য করা হয়েছে। সকাল ৬টা থেকে বাস ছাড়া শুরু হবে, শেষ বাস ছাড়বে বিকেল ৫টা বেজে ৩০ মিনিটে।

    Click here to Read More
    Previous Article
    মানুষের অসুবিধা বরদাস্ত নয়! আসানসোলে দ্রুত ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ অগ্নিমিত্রার
    Next Article
    ধারাবাহিকতার আর এক নাম এমবাপ্পে! পেনাল্টি নষ্ট করলেও মরক্কোকে উড়িয়ে ফ্রান্সকে তুলে আনলেন বিশ্বকাপের সেমিতে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment