Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ডেস্কের সাংবাদিকরাও যেন পেনশনের সুবিধা পায়! কুণালের আবেদনে কী প্রতিক্রিয়া অর্থমন্ত্রীর?

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন (Pension) দেবে রাজ্য সরকার। সোমবার রাজ্য বাজেটে এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই পরিস্থিতিতে বিধানসভায় দাঁড়িয়ে ডেস্কের সাংবাদিকদের জন্য বড় আবেদন করলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

    অর্থমন্ত্রীর কাছে বিশেষ আবেদন কুণালের | (Kunal Ghosh)

    যে কোনও সরকারের তরফে সাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়। তবে যেসব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, শুধুমাত্র তাঁরাই এই সুবিধাগুলি পান। এক্ষেত্রে বলে রাখি, পেশাদার সাংবাদিকদের জন্য সরকার অথবা উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া এক স্বীকৃতিপত্র হল অ্যাক্রিডিটেশন কার্ড। সরকার আয়োজিত কোনও অনুষ্ঠানে যাতায়াতের সুবিধার খাতিরে এই কার্ড প্রদান করা হয়।

    আরও পড়ুনঃ বিধবা ভাতা বা বার্ধক্য ভাতায় আবেদন করতে চান? ফর্ম কোথায় পাওয়া যাবে জানুন

    রাজ্য বাজেটে সরকারের তরফে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পেনশনের ঘোষণা করা হয়েছে। তবে অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকরাই এই সুবিধা পাবেন। ডেস্কে কর্মরত সাংবাদিকরা এই সুবিধা পাবেন না। কারণ তাঁদের কাছে এই বিশেষ কার্ড থাকে না। এই পরিস্থিতিতে তাঁদের হয়ে সওয়াল করলেন তৃণমূল বিধায়ক।

    কুণাল এদিন জানান, রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও একসময় সাংবাদিক ছিলেন। বেলেঘাটার বিধায়কের কথায়, “সরকারি খাতায় অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, তাঁদেরই সাংবাদিক বোঝায়। তবে যারা ডেস্কে কাজ করেন, যারা পুরো চ্যানেল চালান, তাঁরাও সাংবাদিক”।

    কুণাল আরও বলেন, “সরকারি জায়গাগুলিতে প্রবেশের সুবিধার খাতিরে একটি কার্ড প্রদান করা হয়। তবে সরকারি সুবিধায় দেখা যায় এই কার্ড যাদের রয়েছে তাঁরাই যেন সাংবাদিক। কিন্তু ডেস্কে-প্রুফে যারা কর্মরত, তাঁরাও সাংবাদিক। সেই কারণে অবসরপ্রাপ্ত সাংবাদিক বলতে যদি সবাই সুবিধা পান, একটু দেখবেন”।

    Kunal Ghosh

    জানা গিয়েছে, তৃণমূল বিধায়কের এই আবেদন শোনার পর উঠে দাঁড়িয়ে হাসি মুখে কিছু একটা বলেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। তবে তাঁর মাইক বন্ধ ছিল, সেই কারণে তিনি কী বলেছিলেন শোনা যায়নি।

    বিধায়ক হিসেবে প্রথমবার বিধানসভায় পৌঁছেছেন কুণাল ঘোষ। ‘ডেবিউ’তেই আলাদা করে নজর কেড়েছেন তিনি। এবার ডেস্কের সাংবাদিকদের জন্য অর্থমন্ত্রীর কাছে বিশেষ আবেদন করলেন তৃণমূল বিধায়ক।

    Click here to Read More
    Previous Article
    আধার ব্যবহারকারীদের জন্য স্বস্তি, বিনামূল্যে হচ্ছে আপডেটের বিশেষ পরিষেবা
    Next Article
    খামেনেইয়ের শেষকৃত্যে মোদীকে আমন্ত্রণ, নজরে ভারত-ইরান কূটনীতি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment