Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দেশজুড়ে LPG সরবরাহে স্বস্তি, ১ জুলাই কি সস্তা হবে গ্যাস সিলিন্ডার?

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) সরবরাহ নিয়ে সমস্যায় পড়েছিলেন দেশের বহু ব্যবসায়ী। বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং ক্যাটারিং পরিষেবার সঙ্গে যুক্তদের ভোগান্তি বাড়ছিল। এই পরিস্থিতিতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। বাণিজ্যিক এলপিজি সরবরাহের ক্ষেত্রে এতদিন যে অস্থায়ী নিয়ন্ত্রণ কার্যকর ছিল, তা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ফলে বাজারে গ্যাসের জোগান আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

    দাম কমবে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder)?

    সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার বিতরণের উপর আর কোনও বিশেষ বিধিনিষেধ থাকছে না। গত কয়েক মাস ধরে সরবরাহ নিয়ন্ত্রণের কারণে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে গ্যাস সংগ্রহে সমস্যা তৈরি হয়েছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সেই পরিস্থিতির পরিবর্তন হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এর সবচেয়ে বেশি সুবিধা পাবেন হোটেল, রেস্তোরাঁ, ধাবা, ক্যাটারিং সংস্থা এবং নিয়মিত বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারী অন্যান্য প্রতিষ্ঠান।

    কেন্দ্রের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের ব্যাখ্যা অনুযায়ী, পশ্চিম এশিয়ার অস্থিরতা আগের তুলনায় কমেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলও স্বাভাবিক হওয়ায় বিদেশ থেকে এলপিজি আমদানিতে আর তেমন কোনও বাধা নেই। ফলে দেশের গ্যাস সরবরাহ নিয়ে যে চাপ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে যাওয়ায় সরবরাহের উপর আর নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজন দেখেনি কেন্দ্র।

    তবে সরবরাহে স্বস্তি এলেও দামের ক্ষেত্রে এখনও কোনও সুখবর মেলেনি। গার্হস্থ্য ও বাণিজ্যিক— দুই ধরনের এলপিজি সিলিন্ডারের বর্তমান মূল্যই বহাল রাখা হয়েছে। দিল্লিতে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা। সেখানে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ৩,১১৩.৫০ টাকা। অন্যদিকে কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের জন্য খরচ করতে হচ্ছে ৩,২৫৬ টাকা।

    LPG cylinders become cheaper on July 1?
    আরও পড়ুন :চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বাংলায় সরকারি শূন্যপদ পূরণ নিয়ে বড় আশ্বাস সুকান্তর

    এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি গ্যাসের দাম কমতে পারে? এই মুহূর্তে সেই বিষয়ে সরকার কোনও ঘোষণা করেনি।আগামী ১ জুলাই নিয়মিত মূল্য পর্যালোচনার সময় এ বিষয়ে কোনও সিদ্ধান্ত সামনে আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলের অনুমান। বাণিজ্যিক গ্যাসের সরবরাহ স্বাভাবিক হওয়ায় আপাতত ব্যবসায়ীদের বড় একটি দুশ্চিন্তা দূর হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বাংলায় সরকারি শূন্যপদ পূরণ নিয়ে বড় আশ্বাস সুকান্তর
    Next Article
    লাভবান হবেন যাত্রী এবং চালকরা! কলকাতায় চালু হবে ‘ভারত ট্যাক্সি’, ঘোষণা অমিত শাহের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment