Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দীর্ঘদিনের দাবি পূরণ, কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হচ্ছেন রবীন্দ্র ঘুগে

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : এবার স্থায়ী বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হতে চলেছেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। বর্তমানে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এবার কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হতে চলেছে তাঁকে।

    স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছেন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)

    শনিবার দেশের মোট ৮ টি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই তালিকায় রয়েছে কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতে ছিল হাইকোর্টের দায়িত্ব। দাবি উঠছিল স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের। এর মাঝেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে গত ৯ এবং ৩১ অগাস্ট এই বিষয়ে সুপারিশ করেন।

    Ravindra Vithalrao Ghuge is going to be calcutta high court chief justice

    কার্যকর হচ্ছে নিয়োগ: এরপর কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সংবিধান প্রদত্ত ক্ষমতার জোরে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পরেই এই নিয়োগে সম্মতি দিয়েছেন। এরপরেই এই নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে বলে খবর। এবার আসা যাক বিচারপতি রবীন্দ্র ঘুগের কর্মজীবনে।

    আরও পড়ুন : স্বাভাবিক হচ্ছে পরিষেবা, তাও রবিবার বাতিল একাধিক ট্রেন, ঘোরানো হচ্ছে বিকল্প রুটে

    রবীন্দ্র ঘুগের নিয়োগ: ১৯৯০ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন রবীন্দ্র ঘুগে। ২০০০ এর-ও বেশি মামলায় সওয়াল করেছেন তিনি। বিচারপতি পদে থেকেও দীর্ঘ সময় কাজ করেছেন রবীন্দ্র ঘুগে। এবার এই তালিকায় জুড়তে চলেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কলকাতা ছাড়াও অন্যান্য বেশ কিছু রাজ্যে হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হতে চলেছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি ভি কামেশ্বর রাও এবার পাটনা হাই কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন। রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সঞ্জয়কুমার আগরওয়াল, যিনি ছত্তিসগড় হাই কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন।

    আরও পড়ুন : বম্বে-গুজরাটের ‘বাসি’ ইলিশের ভিড়ে গঙ্গার তাজা ইলিশ চিনবেন কীভাবে? এই কৌশল জানলে কেউ ঠকাতে পারবে না

    ছত্তিসগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ওডিশা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণরাম মহাপাত্র। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠীকে নিয়োগ করা হচ্ছে বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে। জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন রাজস্থান হাইকোর্টের পুষ্পেন্দ্র সিং ভাটি। এছাড়া গুজরাট হাইকোর্টের অল্পেশ যশবন্ত কোগজে মধ্যপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    আগামী সপ্তাহ থেকে ছাত্র-ছাত্রীদের ‘সারথি’ সাইকেল দেবে রাজ্য সরকার, পুজোর আগেই সুখবর
    Next Article
    Learn practical Mechanical skills at Srimati Techno Institute, Build Your Own Income!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment