Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন ফের কবে থেকে শুরু? মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) চতুর্থ কিস্তি দেবে রাজ্য সরকার। এই মাসে কত তারিখে টাকা আসবে সেই অপেক্ষায় দিন গুনছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। সোমবার সেই দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গেই এই প্রকল্পের নতুন আবেদন নিয়েও বড় আপডেট দিয়েছেন তিনি।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Annapurna Yojana)

    অগাস্ট মাসে ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাতে শুরু করেছিল রাজ্য সরকার। সেপ্টেম্বর মাসেও ওই একই তারিখ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো শুরু হবে। এদিন মুখ্যমন্ত্রী নিজে এই ঘোষণা করেছেন।

    আরও পড়ুনঃ অষ্টমীতে মদের দোকান-বার বন্ধ, হবে না কার্নিভাল! দুর্গাপুজো নিয়ে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

    আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ওই দিনটিকে বিশেষ করে তুলতে ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি। এবার প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন থেকেই অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের কিস্তি পাঠানো শুরু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

    এছাড়া অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন নিয়েও বড় আপডেট দিয়েছেন শুভেন্দু। এই মুহূর্তে অনলাইনে পোর্টালের মাধ্যমে এই প্রকল্পে নতুন করে আবেদন করা যাচ্ছে না। অফলাইনেও এই সুবিধা মিলছে না বলে খবর। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী নভেম্বর মাস থেকে ফের এই আবেদন প্রক্রিয়া চালু হবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে ফের এই প্রকল্পে আবেদন করা যাবে। আগামী নভেম্বর ও ডিসেম্বরে দু’দিনের জন্য জনকল্যাণ শিবির বসবে। সেই সময় অনলাইনেও আবেদন করা যাবে বলে খবর।

    annapurna yojana(71)

    প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর তারিখ নিয়ে রবিবারই বড় আপডেট দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী মালতী রাভা রায়। তিনি জানিয়েছিলেন, ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন থেকে ৩ হাজার টাকা করে পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। পাশাপাশি অক্টোবর থেকে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ নাগাদ টাকা পাওয়া যাবে বলে জানিয়েছিলেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    ‘সাংস্কৃতিক ক্ষেত্রে নয়া মাইলফলক’, প্যারিসে স্বামী নারায়ণ মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
    Next Article
    প্রধানমন্ত্রীর আবেদনেই বাজিমাত? ভারতে লাফিয়ে কমল সোনার চাহিদা, সামনে এল পরিসংখ্যান

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment