Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আগামী সপ্তাহ থেকে ছাত্র-ছাত্রীদের ‘সারথি’ সাইকেল দেবে রাজ্য সরকার, পুজোর আগেই সুখবর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর। ফের শুরু হচ্ছে সরকারি সাইকেল বিলি। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একাধিক প্রকল্পের নাম বদল করেছে বিজেপি সরকার (Government Of West Bengal)। পূর্ববর্তী মমতা সরকারের সবুজসাথী (Sabuj Sathi Cycle) প্রকল্প বদলে সারথি (Sarathi) করা হয়েছে।

    ‘সারথি’ প্রকল্পে সাইকেল বিলি শুরু শীঘ্রই | Government Of West Bengal

    সূত্রের খবর, সবুজসাথী প্রকল্পের যে পরিমাণ সাইকেল জেলায় জেলায় পড়ে আছে, সেগুলি বিলি করার পরই নতুনভাবে বাকি সাইকেল দেওয়ার প্রক্রিয়া শুরু করবে সরকার। প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে পূর্বতন সরকার সাইকেল বিলির প্রক্রিয়া শুরু করেছিল ঠিকই তবে সবটা বিতরণ করা সম্ভব হয়নি।

    কিছু পরিমাণ সাইকেল ছাত্র-ছাত্রীদের মধ্যে দেওয়ার পরই ভোট ঘোষণা হওয়ার ফলে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এবার বিভিন্ন ব্লক অফিসে পড়ে থাকা সেসব সাইকেল বণ্টনের প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে সরকার তরফে। আগামী সপ্তাহ থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অনুষ্ঠানের মাধ্যমে সাইকেল বণ্টনের প্রক্রিয়া শুরু করার পথে রাজ্য।

    আগামী সপ্তাহে এক লক্ষ সাইকেল বিলি করে এই প্রকল্পের সূচনা হবে বর্তমান সরকারের আমলে। তারপর যখন যেমন সাইকেল আসবে, সেভাবেই বিলির প্রক্রিয়া চলবে। তাই তার আগে পুরানো সাইকেল গুলি বিলি করা হচ্ছে। সেই সাইকেল গুলিতে আগে থেকেই ‘সবুজ সাথী’ লোগো আটকানো ছিল। তার উপর ‘সারথি’র স্টিকার আটকে বিলি করা হচ্ছে।

    Sabuj Sathi Sarathi Cycle

    আরও পড়ুন: ফিরে এল নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু, আগামী ৭দিন কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর

    জেলাগুলির সঙ্গে এ ব্যাপারে ইতিমধ্যে বৈঠক করেছে রাজ্য। জেলায় জেলায় নতুন সাইকেলের যন্ত্রাংশ পৌঁছে গিয়েছে। ‘ফিটিং’ এর কাজ চলছে। যাতে এই সপ্তাহের মধ্যেই পুরানো সাইকেল বণ্টনের কাজ শেষ করা হয়, সেবিষয়ে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

    সবুজসাথীর বদলে নতুন করে প্রকল্পের নতুন নাম দেওয়া হচ্ছে সারথি। পড়ুয়াদের দেওয়া নতুন সাইকেলগুলিতে গেরুয়া রঙের ছোঁয়া থাকবে বলে জানা যাচ্ছে। সমস্ত সাইকেলের লোগো বদল করে রং পরিবর্তন করে পড়ুয়াদের দেওয়া হবে।

    Click here to Read More
    Previous Article
    ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা হাতিয়ে ধর্ষণের অভিযোগ! তদন্ত শুরু করল পুলিশ
    Next Article
    দীর্ঘদিনের দাবি পূরণ, কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হচ্ছেন রবীন্দ্র ঘুগে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment