Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অষ্টমীতে মদের দোকান-বার বন্ধ, হবে না কার্নিভাল! দুর্গাপুজো নিয়ে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় (Durga Puja 2026) একগুচ্ছ চমক। এবার কার্নিভাল হবে না। বরং মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে একটি বিশেষ অনুষ্ঠান হবে। চার ঘণ্টার সেই কর্মসূচিতে ড্রোন ও আতশবাজি প্রদর্শনী হবে। আমন্ত্রিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মিলনমেলা প্রাঙ্গনে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গেই পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়া নিয়েও বড় ঘোষণা করেছেন তিনি।

    দুর্গাপুজো নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

    মুখ্যমন্ত্রী এদিন জানান, এই বছর দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে। তবে বড় পুজোগুলিকে সাহায্য না নেওয়ার অনুরোধ করে তিনি বলেন, এই টাকা না পেলে যারা পুজো করতে পারবেন না, তাঁদের ১ লক্ষ টাকা করে দেবে সরকার।

    আরও পড়ুনঃ পুজোর আগেই ভোটের দামামা! রাজ্যের ২ কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন

    পাশাপাশি পুজো কমিটিগুলিকে একাধিক সুবিধা দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি জানান, ইতিমধ্যেই রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে বৈঠক ও সিইএসসির সঙ্গে কথা হয়েছে। কলকাতা সহ সারা রাজ্যের পুজো কমিটিগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে তাঁরা রাজি হয়েছেন। দমকলের ছাড়পত্রের জন্যেও পুজো কমিটিগুলিকে কোনও টাকা খরচ করতে হবে না বলে জানানো হয়েছে।

    তবে এবারের পুজোয় বেশ কিছু নিয়ম-নীতির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অষ্টমীতে রাজ্য জুড়ে সব মদের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি পানশালায় মদ বিক্রিতেও থাকবে নিষেধাজ্ঞা। কোনও পুজোয় ডিজে-ও বাজানো যাবে না।

    শুভেন্দুর কথায়, “মহরমের শোভাযাত্রা ছিল, ডিজে বাজাতে বারণ করেছিলাম। অস্ত্র নিয়েও মিছিল করতে দিইনি। সকলের সহযোগিতা নিয়েই সেটা করা হয়েছিল। এবারের পুজোতেও ডিজে বাজানোয় নিষেধাজ্ঞা জারি করছি। সবাই সহযোগিতা করবেন।“

    Suvendu Adhikari

    এছাড়া প্রতিমা ও মণ্ডপ তৈরি করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনুরোধ, এমন কিছু করবেন না যাতে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে আঘাত লাগে। পাশাপাশি তিনি জানান, মহালয়ার আগে কোনও পুজোর উদ্বোধন হবে না। অন্যদিকে ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজোর আগে তথা ২৪ অক্টোবরের মধ্যে সব কমিটিকে প্রতিমা নিরঞ্জন করতে হবে। বিসর্জন ঘাটে ক্রেন ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে।

    রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো নিয়ে রাজ্যবাসীর উন্মাদনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী ঘোষণা করেন সেদিকে নজর ছিল সকলের। অবশেষে আজ সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে দুর্গাপুজো সংক্রান্ত সব ঘোষণা করে দিলেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    Rudranil Ghosh: উত্তম সময় নিয়ে কি বললেন রুদ্রনীল
    Next Article
    মঙ্গলে আরও বাড়বে বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৬ জেলায় সতর্কতা, আবহাওয়ার আগাম খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment